বিয়ের অনুষ্ঠানে ৪০ হাজার ডলার চুরি, এক বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৫, ১৭:১৬আপডেট : ২৫ জুন ২০২৫, ১৭:১৬

সিঙ্গাপুরে এক নবদম্পতির আনন্দে ভরা বিয়ের অনুষ্ঠান মুহূর্তেই রূপ নেয় হতবাক ও বিস্ময়ে। যখন তাদের অতিথিদের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া প্রায় ৫০ হাজার সিঙ্গাপুর ডলারের (প্রায় ৩৯ হাজার মার্কিন ডলার) একটি লাল খাম চুরি হয়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চুরির দায়ে অভিযুক্ত লি ই ওয়ে নামের ৩৬ বছর বয়সী এক ব্যক্তি মঙ্গলবার সিঙ্গাপুরের আদালতে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। পাশাপাশি, নবদম্পতিকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার নির্দেশও দিয়েছেন আদালত। ক্ষতিপূরণ না দিতে পারলে তার সাজা আরও ১০০ দিন বাড়ানো হবে।

আদালতে জানানো হয়, লি পূর্বে ওই হোটেলে ওয়েটারের কাজ করতেন এবং হোটেলের কাঠামো সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। সেই সুযোগেই তিনি এপ্রিল মাসে আয়োজিত ওই বিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন, যদিও তিনি আমন্ত্রিত ছিলেন না।

এশিয়ার অনেক দেশের মতো সিঙ্গাপুরেও বিয়েতে অতিথিরা নবদম্পতিকে শুভকামনার প্রতীক হিসেবে অর্থ উপহার দিয়ে থাকেন সাধারণত লাল খামে করে। এগুলো একটি বড় বাক্সে রাখা হয়, যা হলরুমে ঢোকার আগে অতিথিদের জন্য সহজেই দৃশ্যমান জায়গায় রাখা থাকে।

লি এমন দুটি বাক্স চুরি করেন যখন যেগুলো একা পড়ে ছিল। বিয়ের আয়োজক বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ করেন।

এরপর পুলিশ জানতে পারে, লি চুরি করা অর্থের একটি অংশ দিয়ে জামাকাপড় কেনেন এবং মাত্র চার ঘণ্টায় ১২ হাজার ২০০ সিঙ্গাপুর ডলার জুয়া খেলে উড়িয়ে দেন।

পরে তিন দিনের মধ্যে তিনি বাকি অর্থ অনলাইন জুয়ার ক্রেডিটে রূপান্তর করে ১৯৫টি বাজি ধরেন। আটকের সময় তার কাছ থেকে মাত্র তিন হাজার ডলার উদ্ধার করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে সিঙ্গাপুরে বিয়েতে লাল খামে অর্থ উপহার দেওয়ার প্রথা কিছু নির্ধারিত অনানুষ্ঠানিক নিয়মে গড়ে উঠেছে। কোথায়, কখন বিয়ে হচ্ছে তার ওপর ভিত্তি করে কত অর্থ উপহার দেওয়া উচিত, এই বিষয়ে অনলাইন গাইড প্রকাশিত হয় প্রতি বছর।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ