১৮ মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেড় লাখ রোহিঙ্গা: ইউএনএইচসিআর

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৫, ১৭:০৬আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৭:০৬

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলেছে, গত ১৮ মাসে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নিয়েছে। এর ফলে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে নতুন করে মানবিক সংকট তৈরি হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, রাখাইন রাজ্যে সহিংসতা ও নির্যাতন চলতে থাকায় প্রতিনিয়ত হাজারো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসছেন। এই আগমন প্রবাহ ২০১৭ সালের পর সবচেয়ে বড় বলে উল্লেখ করেছে ইউএনএইচসিআর। ওই বছর প্রাণঘাতী দমন-পীড়নের মুখে ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছিলেন।

কক্সবাজারের অতি ঘনবসতিপূর্ণ ২৪ বর্গকিলোমিটারে আগে থেকেই প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাস করছিলেন। নতুন করে আগতদের বেশিরভাগই নারী ও শিশু।

ইউএনএইচসিআর জানায়, এ বছরের জুন মাস পর্যন্ত নতুন করে আসা প্রায় ১ লাখ ২১ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। বাকিরা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন শিবিরে অবস্থান করছেন।

তবে আশ্রয় ও মৌলিক সেবা দিতে গিয়ে বিদ্যমান মানবিক সহায়তার ব্যবস্থা ভয়াবহভাবে চাপে পড়েছে। ইউএনএইচসিআর বলছে, দ্রুত অর্থ সহায়তা না পেলে খাদ্য, চিকিৎসা, শিক্ষা এবং রান্নার জ্বালানি সরবরাহ আগামী কয়েক মাসের মধ্যে থমকে যাবে।

বিশেষ করে সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং রান্নার গ্যাস (এলপিজি) ফুরিয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তাও বন্ধ হয়ে যেতে পারে। এতে প্রায় ২ লাখ ৩০ হাজার শিশু—যাদের মধ্যে ৬৩ হাজারই নতুন আসা—শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়বে।

রোহিঙ্গারা ইতোমধ্যে সহায়তা কমে যাওয়ার তীব্র প্রভাব টের পাচ্ছেন। ইউএনএইচসিআর জানিয়েছে, এই সংকট থেকে মুক্তির পথ খুঁজতে অনেকেই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে অন্য দেশে পাড়ি দিচ্ছেন।

বর্তমানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ এবং বিজিবির নজরদারিতে রয়েছে। তবে জরুরি অবস্থায় কক্সবাজারে আগত রোহিঙ্গাদের সহায়তা দিতে সরকার অনুমতি দিয়েছে।

ইউএনএইচসিআর বলেছে, আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন মিয়ানমারের সংঘাত কবলিত অঞ্চল থেকে পালিয়ে আসা নাগরিকদের নিরাপদ আশ্রয় পাওয়ার সুযোগ দেওয়া হয়।

সংস্থাটি আরও বলেছে, বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের যে সহায়তা দিয়ে এসেছে, তা প্রশংসনীয়। তবে অর্থায়নের ঘাটতি এখন প্রতিটি খাতে প্রভাব ফেলছে।

রোহিঙ্গা সংকটে বাংলাদেশ ও এ অঞ্চলের অন্যান্য দেশ আন্তর্জাতিক সহায়তা ছাড়া একা কিছু করতে পারবে না বলেও সতর্ক করেছে ইউএনএইচসিআর। রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত এই সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে