তদন্তে চাঞ্চল্যকর তথ্য

দুর্ঘটনার আগেই এয়ার ইন্ডিয়ার প্লেনের জ্বালানির সুইচ বন্ধ হয়েছিল

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১৮:০৮ আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৮:০৮

ভারতের আহমেদাবাদে গত মাসে ভয়াবহ এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনায় অন্তত ২৭০ জন নিহত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) জানিয়েছে, উড্ডয়নের মাত্র ৩ সেকেন্ড পর উভয় ইঞ্জিনের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ বন্ধ করে দেওয়া হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ খবর জানিয়েছে।

শুক্রবার প্রকাশিত ১৫ পৃষ্ঠার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দুই ইঞ্জিনের জ্বালানি বন্ধের সুইচ মাত্র এক সেকেন্ডের ব্যবধানে বন্ধ করা হয়। এর ফলে উভয় ইঞ্জিন থ্রাস্ট হারায় এবং উড্ডয়নের ৩২ সেকেন্ডের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে।

ব্ল্যাক বক্স থেকে পাওয়া ককপিট ভয়েস রেকর্ডিংয়ে এক পাইলটকে অপর পাইলটকে জিজ্ঞাসা করতে শোনা যায়, ‘তুমি কেন বন্ধ করলে?’ জবাবে অপর পাইলট বলেন, ‘আমি করিনি’।

তদন্তে জানা গেছে, ২৬ মার্চ বিমানের বাঁ পাশের ইঞ্জিন এবং ১ মে ডান পাশের ইঞ্জিনটি সংযোজন করা হয়েছিল। তবে ২০২৩ সালের পর থেকে জ্বালানি নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনও যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনার সময় একটি ইঞ্জিন আংশিকভাবে থ্রাস্ট পুনরুদ্ধার করতে সক্ষম হলেও অপর ইঞ্জিন তা পারেনি। এর পরপরই পাইলটরা ‘মেডে’ সংকেত পাঠান।

তবে তদন্ত সংস্থা জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এবং এর জিই ইঞ্জিনে কোনও ত্রুটি পাওয়া যায়নি। এতে বোঝা যাচ্ছে, সমস্যাটি বিমানের যান্ত্রিক ব্যবস্থায় নয়, বরং ককপিটে জ্বালানি সুইচ অফ করাকে ঘিরেই।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সিবিএস নিউজের বিমান নিরাপত্তা বিশ্লেষক রবার্ট সামওয়াল্ট বলেন, এর ফলে বোঝা যাচ্ছে যে, বিমান বা ইঞ্জিনে নয়, বরং ককপিটেই কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে জ্বালানি বন্ধ করেছেন।

তিনি বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে—জ্বালানির সুইচ কি দুর্ঘটনাবশত বন্ধ করা হয়েছিল, না কি ইচ্ছাকৃতভাবে?’

এ প্রসঙ্গে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, এআই১৭১ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা তদন্তের প্রতি পূর্ণ সহযোগিতা করছি এবং এএআইবি-এর প্রতিবেদন আমরা গ্রহণ করেছি।

বোয়িং কর্তৃপক্ষও এক বিবৃতিতে বলেছে, এআই১৭১ বিমানে নিহত যাত্রী, কর্মী ও তাঁদের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। আমরা তদন্তে পূর্ণ সহায়তা করছি।

উল্লেখ্য, ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে যাত্রা করা এআই১৭১ ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। এতে ২৪২ যাত্রী ও ক্রুর মধ্যে মাত্র একজন বেঁচে যান। মাটিতে থাকা আরও ২৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডার নাগরিক।

/এএ/
সম্পর্কিত
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
এশিয়া-প্যাসিফিকে অবাধ ও মুক্ত বাণিজ্যের আহ্বান চীনা প্রেসিডেন্টের
সর্বশেষ খবর
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী
ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী
পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগের পর আটক ৩
পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগের পর আটক ৩
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির