অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে আগ্রহী বেইজিং: চীনা প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ১৭:০২আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৭:০২

অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত করতে চীন আগ্রহী বলে মন্তব্য করেছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত ১০ম চীন-অস্ট্রেলিয়া বার্ষিক বৈঠকে চীনের প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

লি বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে, উন্নয়ন চ্যালেঞ্জের মুখে পড়া সব দেশের জন্য বৃহৎ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার হিসেবে চীন-অস্ট্রেলিয়ার মধ্যে সহযোগিতা ও বিনিময় জোরদার করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চীনের প্রধানমন্ত্রী আরও বলেন, চীন ও অস্ট্রেলিয়ার অর্থনীতি একে অপরের পরিপূরক। জ্বালানি ও খনিজ সম্পদ, কৃষিপণ্য, সবুজ উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মতো খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন যে, অস্ট্রেলিয়া চীনা কোম্পানিগুলোর জন্য ন্যায্য, উন্মুক্ত ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে। পাশাপাশি সংস্কৃতি, শিক্ষা, পর্যটন ও আঞ্চলিক সহযোগিতা এবং জনগণের মধ্যে বিনিময় বৃদ্ধিতে দৃঢ় সমর্থন প্রদান করবে তার দেশ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, বর্তমানে অস্ট্রেলিয়া-চীন সম্পর্ক ইতিবাচক গতিতে এগোচ্ছে এবং অস্ট্রেলিয়া এ সম্পর্ককে স্থিতিশীল ও গঠনমূলক রাখতে অঙ্গীকারবদ্ধ। অস্ট্রেলিয়া এক-চীন নীতিকে সমর্থন করে এবং ‘তাইওয়ান স্বাধীনতা’-র বিরোধিতা করে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও পর্যালোচনার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চীন ও অস্ট্রেলিয়া।মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দফতরের সচিব চান অ্যাডামস এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন চীন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী