পোড়া ঘায়ের চিকিৎসায় ব্যাকটেরিয়া সেলুলোজ ড্রেসিং আবিষ্কার চীনে

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৫, ০৮:৫৬আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৮:৫৬

গভীর পোড়া রোগীর অস্ত্রোপচারে অতিরিক্ত রক্তপাত ঠেকাতে এক যুগান্তকারী সমাধান নিয়ে এসেছেন চীনা বিজ্ঞানীরা। এটি সাধারণ ড্রেসিং নয়। গবেষকরা এতে মানবদেহের প্রাকৃতিক রক্ত জমাট বাঁধার এনজাইম থ্রম্বিন যুক্ত করে এটিকে বায়োঅ্যাকটিভ করে তুলেছেন।

চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের শেনচেন ইনস্টিটিউটস অব অ্যাডভান্সড টেকনোলজি ও রুইচিন হাসপাতালের গবেষকরা একটি ব্যাকটেরিয়া সেলুলোজ (বিসি) ভিত্তিক ড্রেসিং তৈরি করেছেন, যা দিয়ে বাতাস চলাচল করতে পারে এবং  ত্বকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সমস্যা ছিল থ্রম্বিন দ্রুত ধুয়ে যায়। এর সমাধানে, তারা থ্রম্বিনের সঙ্গে সেলুলোজ-বাইন্ডিং ডোমেইন নামে এক ধরনের ‘জৈব আঠা’ জুড়ে দিয়েছেন, যা থ্রম্বিনকে বিসি’র গায়ে আটকে রাখে।

এরপর শুধু বিসি ড্রেসিংটিকে এই বিশেষ দ্রবণে ডুবালেই তৈরি হয় থ্রম্বিন-আনকর্ড ব্যাকটেরিয়া সেলুলোজ।

সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল অ্যাডভান্সড ম্যাটেরিয়ালসে প্রকাশিত গবেষণা অনুযায়ী, এই টি-বিসি ড্রেসিং ৬০ সেকেন্ডের মধ্যে রক্তপাত বন্ধ করতে সক্ষম।

গবেষকরা বলছেন, এই নতুন বায়োইঞ্জিনিয়ারড উপাদানটি দ্রুত ক্লিনিক্যাল পরীক্ষার পর্যায়ে পৌঁছাবে এবং পোড়া রোগীর চিকিৎসায় নতুন যুগের সূচনা করবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী