পাকিস্তানের সঙ্গে সংঘাতে ৬টি সামরিক বিমান ভূপাতিতের দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ২৩:৩৩আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ২৩:৩৩

ভারতীয় বিমানবাহিনীর প্রধান এপি সিং দাবি করেছেন, মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত পাঁচটি যুদ্ধবিমান এবং একটি সামরিক বিমান ভূপাতিত করেছে। সংঘাতের প্রায় দুই মাসের ভারতের পক্ষ থেকে এই দাবি করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে এপি সিং বলেন, ভূপাতিত হওয়া অধিকাংশ পাকিস্তানি বিমান রুশ নির্মিত এস-৪০০ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম দিয়ে নামানো হয়। ইলেকট্রনিক ট্র্যাকিং ডেটা এই হামলার প্রমাণ হিসেবে উপস্থাপন করেন তিনি।

তিনি বলেন, আমাদের কাছে অন্তত পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের নিশ্চয়তা রয়েছে। এছাড়া একটি বড় সামরিক বিমান ভূপাতিত করা হয়েছে। সেটি সম্ভবত নজরদারি বিমান। এটি ৩০০ কিলোমিটার দূরে ভূপাতিত হয়। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সারফেস-টু-এয়ার হামলার রেকর্ড।

ভারতীয় বিমানবাহিনীর প্রধান যুদ্ধবিমানগুলোর ধরন উল্লেখ না করে বলেছেন, হামলায় পাকিস্তানের আরও একটি নজরদারি বিমান ও কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। যা পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি ঘাঁটিতে হ্যাঙ্গারে রাখা ছিল।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ভারতের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ভারত একটি পাকিস্তানি বিমানও ভূপাতিত করতে পারেনি। সত্য প্রমাণের জন্য উভয় দেশ নিজেদের বিমান তালিকা স্বাধীন যাচাইয়ের জন্য প্রকাশ করতে পারে। যদিও আমরা সন্দেহ করছি, তাতে ভারতের আসল চিত্র ফাঁস হয়ে যাবে।

তিনি আরও বলেন, এ ধরনের হাস্যকর গল্প দেশীয় রাজনৈতিক স্বার্থে বানানো হয়। এগুলোতে পারমাণবিক অস্ত্রধারী দুটি দেশের মধ্যেভুল বোঝাবুঝির ঝুঁকি বাড়ায়।

পাকিস্তান এর আগে দাবি করেছে, ওই সংঘাতে তারা ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি ফরাসি তৈরি রাফাল যুদ্ধবিমানও রয়েছে। ভারত কিছু ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর কথা অস্বীকার করেছে। ফ্রান্সের বিমানবাহিনীর প্রধান জেরোম বেলাঁজে আগে বলেছেন, তিনি তিনটি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে একটি রাফালও রয়েছে, ধ্বংস হওয়ার প্রমাণ দেখেছেন। তবে ভারতীয় বিমানবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মার্কিন কর্মকর্তারা আগে রয়টার্সকে বলেছেন, পাকিস্তানের ভেতরে কোনো মার্কিন তৈরি এফ-১৬ ভূপাতিত হয়েছে বলে তাঁদের জানা নেই। পেন্টাগন এই বিষয়ে শনিবার কোনো মন্তব্য করেনি।

 

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ