চীনা শিক্ষার্থীদের হয়রানি বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৫, ১৭:২২আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৭:২২

যুক্তরাষ্ট্রে প্রবেশ করা চীনা শিক্ষার্থীদের অযৌক্তিক জিজ্ঞাসাবাদ, হয়রানি ও ফেরত পাঠানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার (২২ আগস্ট) এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মাও জানান, যখনই এমন ঘটনা ঘটেছে, চীন সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন, চীন ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

চীনা মুখপাত্র অভিযোগ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র বারবার বৈষম্যমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বাছাই করা আইন প্রয়োগ করছে। দেশটিতে প্রবেশ করা চীনা শিক্ষার্থীদের অন্যায্য আচরণের শিকার হতে হচ্ছে, এমনকি তাদের আলাদা কক্ষে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মাও আরও জানান, কিছু শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে’ এই অভিযোগে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মাও নিং বলেন, যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই তারা যেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে, চীনের উদ্বেগকে গুরুত্ব দেয় এবং মার্কিন প্রেসিডেন্টের চীনা শিক্ষার্থীদের স্বাগত জানানোর ঘোষণার বাস্তবায়ন করে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী