থাই প্রধানমন্ত্রী পেতংতার্নকে বরখাস্ত করলো আদালত

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৫, ১৭:৫২আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৯:০৬

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছে। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পর নৈতিকতার লঙ্ঘনের অভিযোগে শুক্রবার এই রায় দেওয়া হয়। এতে আবারও ধাক্কা খেলো প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আদালতের রায়ে বলা হয়েছে, জুন মাসে ফাঁস হওয়া এক ফোনালাপে পেতংতার্ন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের প্রতি অতিরিক্ত আনুগত্য দেখান। ওই সময় দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা চলছিল। কিছু সপ্তাহ পর সংঘর্ষও বাঁধে, যা পাঁচ দিন স্থায়ী হয়।

আদালতের মতে, পেতংতার্ন জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছেন এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। রায়ে ৬-৩ ভোটে তার পদচ্যুতি হয়।

পেতংতার্ন থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। মাত্র ৩৯ বছর বয়সে তিনি দায়িত্ব নিয়েছিলেন।

পদচ্যুত হওয়ার আগে তিনি স্বীকার করেছিলেন যে ফাঁস হওয়া ফোনালাপে ভুল করেছিলেন। তবে তার দাবি ছিল তিনি যুদ্ধ এড়ানোর চেষ্টা করছিলেন।

এখন নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে দেশটির পার্লামেন্ট। তবে তা কতদিন সময় নেবে তা অনিশ্চিত। পেতংতার্নের দল ফিউ থাই (পেউ থাই) সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হিমশিম খেতে পারে। দলটির জোটও ভঙ্গুর অবস্থায় রয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী