৬জি যোগাযোগ প্রযুক্তিতে বড় সাফল্য চীনা বিজ্ঞানীদের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ২২:০৫আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ২২:০৫

চীনা বিজ্ঞানীরা আল্ট্রা-ওয়াইডব্যান্ড ফোটোনিক-ইলেকট্রনিক সমন্বিত প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন, যা ভবিষ্যতের ৬জি বেতার যোগাযোগকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করবে। সম্প্রতি পিকিং বিশ্ববিদ্যালয় ও হংকংয়ের সিটি ইউনিভার্সিটির যৌথ গবেষণায় অর্জিত হয়েছে এ সাফল্য।

চার বছরের প্রচেষ্টায় বিশ্বের প্রথম আল্ট্রা-ওয়াইডব্যান্ড সিস্টেম তৈরি করেছে চীনা গবেষণাদলটি, যা উচ্চগতির ও ফ্রিকোয়েন্সি-নিয়ন্ত্রিত বেতার সঞ্চালনে সক্ষম। বিস্তারিত প্রকাশিত হয়েছে খ্যাতনামা জার্নাল নেচার-এ।

৬জি প্রযুক্তিতে একাধিক ব্যান্ডে একইসঙ্গে অতিদ্রুত ডেটা আদান-প্রদানের প্রয়োজন হয়। কিন্তু প্রচলিত ইলেকট্রনিক হার্ডওয়্যার নকশা, গঠন ও উপাদানের কারণে সীমিত ফ্রিকোয়েন্সিতে কাজ করে। সীমাবদ্ধতা কাটাতে নতুন সিস্টেমটি ০.৫ গিগাহার্টজ থেকে ১১৫ গিগাহার্টজ পর্যন্ত যেকোনও ফ্রিকোয়েন্সিতে সঞ্চালন করতে পারে—যা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সক্ষমতা।

গবেষণা দলের উপ-ডিন ওয়াং সিংচুন এ প্রযুক্তিকে একটি সুপার-হাইওয়ের সঙ্গে তুলনা করেছেন। তার ভাষায়, আগে সিগন্যাল কেবল এক-দুটি লেনে চলত, ফলে ভিড় হতো। এখন অনেকগুলো লেন খোলা হয়েছে। একটি লেন ব্যস্ত থাকলে সিগন্যাল সহজেই অন্যটিতে সুইচ করতে পারবে।

পরীক্ষায় দেখা গেছে, এ সিস্টেমের গতি ১০০ জিবিপিএস-এরও বেশি, যা দিয়ে একই সময়ে ১ হাজারটি ৮কে আল্ট্রা-এইচডি ভিডিও স্ট্রিমিং সম্ভব করে।

গবেষকরা এখন সিস্টেমটির আকার, ওজন ও শক্তি খরচ আরও কমিয়ে ইন্টেলিজেন্ট মডিউল তৈরিতে নজর দিয়েছেন। ভবিষ্যতে এ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত হয়ে রিয়েল-টাইম ডেটা ট্রান্সমিশন, সুনির্দিষ্ট পরিবেশ পর্যবেক্ষণ ও স্বয়ংক্রিয় ইন্টারফেয়ারেন্স এড়ানোর মতো আধুনিক সুবিধা এনে দেবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী