রাখাইনে বোর্ডিং স্কুলে জান্তার বিমান হামলায় নিহত ২২, অধিকাংশই শিশু

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তার বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলশিশু। স্থানীয় সংবাদমাধ্যম ও বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাত ১টার দিকে কিয়াউকতাও টাউনশিপের থায়াত তাবিন গ্রামে এ হামলা চালানো হয়। মিয়ানমারবিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।

সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) বলেছে, দুটি ৫০০ পাউন্ড ওজনের বোমা স্থানীয় একটি বেসরকারি বোর্ডিং স্কুল পিন্ন্যা পান খিন উচ্চবিদ্যালয় এবং আশপাশের এলাকায় নিক্ষেপ করা হয়। এতে ১৮ জন শিক্ষার্থী ও আশপাশের কয়েকজন শিশু ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত আরও চারজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা দাঁড়ায় ২২ জনে।

রাখাইনভিত্তিক দুটি সংবাদমাধ্যমও সন্ধ্যায় একই তথ্য নিশ্চিত করেছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিদ্যালয়ের একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আশপাশের কয়েকটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন সামাজিক কর্মী বলেছেন, প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

কিয়াউকতাও শহরটি গত বছরের জানুয়ারি থেকে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। তবে সামরিক জান্তা ওই অঞ্চলে প্রায়ই বিমান হামলা চালাচ্ছে। এতে বেসামরিক মানুষের প্রাণহানি ক্রমেই বাড়ছে।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি