আমাদের ত্যাগ বৃথা যেতে দেবেন না: কার্কিকে আহত আন্দোলনকারীরা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৪

নেপালে সরকারবিরোধী আন্দোলনে আহত কয়েকজন তরুণের সঙ্গে দেখা করেছেন দেশটির সদ্য দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। এসময় আহতরা তার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তাদের ত্যাগ বৃথা না যায়।

শনিবার কাঠমান্ডুর মিনভবান সিভিল সার্ভিস হাসপাতাল ও বীর হাসপাতালের ট্রমা সেন্টার পরিদর্শন করেন তিনি।

হাসপাতালের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. মোহন চন্দ্র রেগমি জানান, আহত তরুণেরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তারা তাকে বলেছেন, তাদের ত্যাগ যেন বিফলে না যায় এবং আগামী প্রজন্মকে যেন আর রাজপথে নামতে না হয়, এমন সমাধান দেশকে উপহার দিতে হবে।

প্রধানমন্ত্রী কার্কি তাদের উদ্বেগ মনোযোগ দিয়ে শোনেন এবং পরিবর্তনের পথে দেশকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।

সোমবার থেকে এ পর্যন্ত সিভিল সার্ভিস হাসপাতালে ৪৫৭ জন আহত ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৬৪ জন চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন, ৪৪ জন অন্য হাসপাতালে গেছেন। বর্তমানে ৪৯ জন চিকিৎসাধীন আছেন, একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। হাসপাতালে ৪৫টি অস্ত্রোপচার ও সাতটি পুনরায় অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ছয়জন মারা গেছেন।

বীর হাসপাতালের ট্রমা সেন্টারের প্রধান ডা. বদ্রি রিজাল জানান, সেখানে ৩৬ জন আহত ভর্তি আছেন, যাদের মধ্যে ছয়জন আইসিইউতে। দুজনের অবস্থা সংকটজনক। তিনি প্রধানমন্ত্রীকে জানান, কয়েকজনের অস্ত্রোপচার প্রয়োজন হলেও শারীরিক জটিলতার কারণে তা বিলম্বিত হচ্ছে।

কার্কি বলেন, আহত তরুণদের সাহস ও ত্যাগ নতুন নেপালের ভিত্তি তৈরি করবে।

সূত্র: খবর হাব

 

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী