চলতি সপ্তাহেই চীন সফর করবেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন আগামী ১৭ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে চীন সফর করবেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার বেইজিং পৌঁছাবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন চো। তার সঙ্গে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর দক্ষিণ কোরিয়া সফরের বিষয়টিও রয়েছে।

শি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শীর্ষ কোরিয়ান কর্মকর্তারা।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং প্রস্তাব করেছেন, ট্রাম্প যেন এ অঞ্চলে সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেন।

চীনের প্রেসিডেন্ট শি এ মাসে বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজে কিমের পাশে দাঁড়িয়েছিলেন এবং উত্তর কোরিয়ার নেতার সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন—যা ছিল ছয় বছরের মধ্যে তাদের প্রথম সাক্ষাৎ।

দক্ষিণ কোরিয়া বেইজিংকে আহ্বান জানিয়েছে যেন পিয়ংইয়ংকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ নিতে উদ্বুদ্ধ করতে একটি গঠনমূলক ভূমিকা পালন করে।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী