বিদেশি পণ্য বর্জনের আহ্বান মোদির

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয়দের বিদেশি তৈরি পণ্য বাদ দিয়ে স্থানীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) এক ভাষণে তিনি ‘স্বদেশি’ প্রচারণায় জোর দেন। এমন সময়ে তিনি এই আহ্বান জানালেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক টানাপোড়েনে পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় আমদানি পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকেই মোদি দেশীয় পণ্য ব্যবহারের তাগিদ দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় তার সমর্থকেরা ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপলের মতো মার্কিন ব্র্যান্ড বর্জনের প্রচারণা শুরু করেছেন।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, আমরা প্রতিদিন যে পণ্য ব্যবহার করি, তার অনেকগুলোই বিদেশে তৈরি। আমাদের এগুলো থেকে মুক্তি পেতে হবে। আমাদের অবশ্যই দেশীয় পণ্য কিনতে হবে। তবে তিনি কোনও নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি।

ভারতের ১৪০ কোটি জনসংখ্যা মার্কিন ভোক্তা পণ্যের বিশাল বাজার। অ্যামাজনের মতো মার্কিন অনলাইন খুচরা বিক্রেতাদের মাধ্যমেও এসব পণ্য ছড়িয়ে পড়েছে ছোট শহর ও গ্রামীণ বাজারে।

মোদি আরও আহ্বান জানিয়ে বলেছেন, দোকানদারেরা যেন দেশীয় পণ্য বিক্রিতে গুরুত্ব দেন। এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতীয় অনেক প্রতিষ্ঠান স্থানীয় পণ্যের প্রচারণা বাড়িয়েছে।

এদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল শিগগিরই ওয়াশিংটন সফরে যাবেন বলে জানা গেছে। দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের