যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ রক্ষায় বিশেষ অঞ্চল ঘোষণা করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ১৯:২৮আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১৯:২৮

প্রথম চীন-জাপান যুদ্ধে ডুবে যাওয়া তিনটি যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ রক্ষায় উপকূলীয় ৪৩ হাজার বর্গমিটার আয়তনের জলসীমাকে সাংস্কৃতিক পুরাকীর্তি সুরক্ষা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি পূর্ব চীনের শানতোং প্রদেশ কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করে। নতুন সুরক্ষা ব্যবস্থার অধীনে মাছ ধরা, বিস্ফোরণ এবং নির্মাণ কাজসহ যেসব কার্যকলাপ পানির নিচের এসব পুরাকীর্তির নিরাপত্তা বিপন্ন করতে পারে, তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

শানতোংয়ের প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে প্রথম চীন-জাপান যুদ্ধের সময়ে ডুবে যাওয়া জাহাজগুলোর ঐতিহাসিক নিদর্শনগুলোকে আরও ভালোভাবে রক্ষা করা।

এই ধ্বংসাবশেষগুলো ছিং রাজবংশের (১৬৪৪-১৯১২) সময়ে ব্যবহৃত বেইয়াং ফ্লিট-এর তিনটি যুদ্ধজাহাজ বলে নিশ্চিত করা হয়েছে। তবে, জাহাজগুলোর পুরো কাঠামো আর নেই। পানির নিচে শুধু সেগুলোর ভেঙে যাওয়া টুকরোগুলো পাওয়া গেছে।

চীনে এই যুদ্ধকে চিয়াউ যুদ্ধ বলা হয়। ১৮৯৪ সালের ২৫ জুলাই জাপানের যুদ্ধজাহাজ কোরিয়ার আসাং বন্দরের কাছে চীনের দুটি জাহাজে আক্রমণ করলে এ যুদ্ধ শুরু হয়।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী