ভারতের কাছে ৯ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ১৯:০৬আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৯:০৬

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ট্যাংক-বিধ্বংসী জ্যাভলিন মিসাইল সিস্টেম ও এক্সক্যালিবার গাইডেড আর্টিলারি গোলা ভারতের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে। বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানায়, অস্ত্রগুলোর মোট মূল্য ৯ কোটি ৩০ লাখ ডলারের বেশি।

আগস্টে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন শুরুর পর ওয়াশিংটনের ফরেন মিলিটারি সেলস কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারতের এটাই প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়। ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ তেল কেনার দায়ে ভারতীয় পণ্যে শুল্ক ৫০ শতাংশে উন্নীত করেছিলেন।

এ মাসের শুরুর দিকে ভারত জেনারেল ইলেকট্রিক নির্মিত যুদ্ধবিমান ইঞ্জিনের নতুন অর্ডার দিয়েছে, যা দেশীয় তৈরি তেজস যুদ্ধবিমানকে শক্তি জোগাবে।

ডিএসসিএ বলেছে, প্রস্তাবিত এই বিক্রি যুক্তরাষ্ট্র–ভারত কৌশলগত সম্পর্ক জোরদার করবে এবং ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একটি বড় প্রতিরক্ষা অংশীদারের নিরাপত্তা বাড়াবে। ভারত ২১৬টি এক্সক্যালিবার প্রক্টাইল এবং ১০০টি জ্যাভলিন সিস্টেম কিনতে চেয়েছে। এম-৭৭৭ হাউইটজার বন্দুকে ভারত ইতোমধ্যে এক্সক্যালিবার গোলা ব্যবহার করে।

ডিএসসিএ জানিয়েছে, বিক্রির প্রধান ঠিকাদার হবে আরটিএক্স করপোরেশন, যারা এক্সক্যালিবার প্রক্টাইল তৈরি করে। জ্যাভলিন সিস্টেমের ক্ষেত্রে ঠিকাদার হবে আরটিএক্স ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগ।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের