বিতর্কিত দ্বীপের কাছে চীনা ও জাপানি টহল নৌযানের মুখোমুখি অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৫, ২১:০৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ২১:০৩

পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে চীন ও জাপানের কোস্টগার্ড মুখোমুখি অবস্থান নিয়েছিল। এই ঘটনায় দুই দেশ পরস্পরবিরোধী অবস্থানের কথা জানিয়েছে। মঙ্গলবার তিয়াওইয়ু তাও (জাপানি নাম সেনকাকু) দ্বীপের কাছে দুই পক্ষের নৌযান মুখোমুখি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কোস্টগার্ডের মুখপাত্র লিউ তেচুন বিবৃতিতে বলেন, চীনা উপকূলরক্ষীরা জাপানি জাহাজটির বিরুদ্ধে প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সতর্কবার্তা জারি করেছে এবং জাহাজটিকে ওই অঞ্চল থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে।

লিউ জানান, তিয়াওইয়ু তাও এবং এর সংলগ্ন দ্বীপপুঞ্জ চীনের স্বীকৃত ভূখণ্ড। জাপানকে এই জলসীমায় যেকোনও ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে জাপানি কোস্টগার্ড জানায়, ভোররাতেই তারা দুই চীনা কোস্টগার্ড জাহাজকে জাপানের জলসীমায় ঢুকতে দেখে বাধা দেয় এবং চলে যাওয়ার নির্দেশ দেয়। চীনা জাহাজগুলো চলে যাওয়া পর্যন্ত জাপানি মাছধরা নৌকার নিরাপত্তা নিশ্চিত করা হয়।

ঘটনাটি এমন সময় ঘটলো, যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। নভেম্বরে পার্লামেন্টে প্রশ্নের জবাবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দেন, বেইজিং তাইওয়ান আক্রমণ করলে টোকিও সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারে। এই মন্তব্যকে কেন্দ্র করে চীন-জাপান সম্পর্ক তলানিতে পৌঁছায়।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের