ভারতের ওপর ৫০ শতাংশ শুল্কারোপ মেক্সিকোর, দিল্লির রফতানি খাতে ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৮

মেক্সিকো ২০২৬ সালের জানুয়ারি থেকে এশিয়ার বেশ কয়েকটি দেশের পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। ভারত ও চীনসহ যেসব দেশের সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি নেই, এই শুল্ক তাদের ওপরই প্রযোজ্য হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মেক্সিকোর দৈনিক এল উনিভার্সাল জানায়, অটো পার্টস, ছোট গাড়ি, পোশাক, প্লাস্টিক, ইস্পাত, গৃহস্থালি সরঞ্জাম, খেলনা, টেক্সটাইল, আসবাব, জুতা, চামড়াজাত পণ্য, কাগজ, বোর্ড, মোটরসাইকেল, অ্যালুমিনিয়াম, ট্রেলার, কাচ, সাবান, পারফিউম ও প্রসাধনসামগ্রীসহ নানা পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে।

এশীয় দেশগুলোর ওপর নির্ভরতা, বিশেষত চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেক্সিকো সরকার। ২০২৪ সালে দেশটি চীন থেকে ১৩০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। মেক্সিকোর সরকারি হিসাবে, নতুন শুল্ক থেকে অতিরিক্ত ৩.৮ বিলিয়ন ডলার রাজস্ব আসবে।

চীন অবশ্য মেক্সিকোর এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে। দেশটি বলেছে, তারা সব ধরনের একতরফা শুল্ক বৃদ্ধির বিরোধিতা করে এবং মেক্সিকোকে একতরফা ও সুরক্ষাবাদী অবস্থান সংশোধন করার আহ্বান জানিয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম দেশটির অভ্যন্তরীণ শিল্পকে রক্ষায় জোর দিচ্ছেন। মোরেনা দলের ডেপুটি রিকার্দো মনরিয়াল বলেছেন, আমরা মনে করি, শিল্পকে সমর্থন মানে কর্মসংস্থান তৈরি করা। তবে মেক্সিকোর প্রভাবশালী অর্থনৈতিক সংবাদমাধ্যম এল ফিনানসিয়েরো-এর বিশ্লেষকদের মতে, শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে খুশি করাই বড় লক্ষ্য।

ভারতের ওপর কী প্রভাব পড়বে?
শুল্কের ফলে ভারত থেকে মেক্সিকোতে রফতানিকৃত প্রায় এক বিলিয়ন ডলারের চালান ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে রয়টার্স। ভক্সওয়াগন, হুন্দাই, নিসান এবং মারুতি সুজুকির মতো বড় ভারতীয় গাড়ি রফতানিকারকরা সবচেয়ে বেশি চাপের মুখে পড়বে। ২০ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ হওয়ায় ভারতের গাড়ি রফতানিতে বড় ধাক্কা আসবে।

গাড়ি নির্মাতাদের সংগঠন জানিয়েছে, এই শুল্ক সরাসরি ভারতের অটোমোবাইল রফতানিকে ক্ষতিগ্রস্ত করবে এবং শুল্ক কার্যকর হওয়ার আগেই ভারতের বাণিজ্য মন্ত্রণালয়কে মেক্সিকোর সঙ্গে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবের পর মেক্সিকো ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি রফতানি বাজার। নতুন শুল্ক সেই বাজারে ভারতের অবস্থানকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে।

 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী