দক্ষিণ-পূর্ব তাইওয়ানে ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ২১:০০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২১:৪৮

তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় জেলা তাইতুংয়ে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১১.৯ কিলোমিটারে। তবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভূমিকম্পে সৃষ্ট কম্পন রাজধানী তাইপেতেও অনুভূত হয়। 

জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, সারা তাইওয়ানজুড়ে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির প্রতিবেদন পাওয়া যায়নি।

তাইওয়ানের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা কারখানাগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য নির্ধারিত সীমায় পৌঁছায়নি।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত তাইওয়ান ভূমিকম্পপ্রবণ একটি অঞ্চল। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে সংঘটিত এক ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। এর আগে, ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারান ২,০০০ জনেরও বেশি মানুষ।

/এস/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের