ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:৪৮

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

উত্তর সুলাওয়েসি প্রদেশের রাজধানী মানাদো শহরের দামাই বৃদ্ধাশ্রমে রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। শহরটির ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতদের বেশির ভাগকেই তাদের নিজ নিজ কক্ষের ভেতর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাতে যখন আগুন লাগে তখন তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন বা বিশ্রাম নিচ্ছিলেন।

বৃদ্ধাশ্রমের পাশেই বসবাস করেন স্টিভেন মোকোদম্পিত। তিনি স্থানীয় সংবাদমাধ্যম ডেটিককম-কে জানান, রাত ৮টার দিকে যখন তিনি সেখানে পৌঁছান, তখন বৃদ্ধাশ্রমের রান্নাঘরে আগুন জ্বলছিল। তিনি বলেন, সে সময় আমরা বিকট বিস্ফোরণ ও মানুষের আর্তনাদ শুনতে পাই। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

স্টিভেন ও স্থানীয়রা মিলে টেবিল এবং মই ব্যবহার করে ভবনের পেছন দিক দিয়ে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের অনেকের মরদেহ এমনভাবে পুড়ে গেছে যে তা চেনার উপায় নেই। মরদেহগুলো শনাক্তের জন্য স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে এবং স্বজনদের সেখানে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। চলতি মাসের শুরুর দিকে রাজধানী জাকার্তায় একটি সাত তলা অফিস ভবনে আগুন লেগে ২২ জন প্রাণ হারিয়েছিলেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি