চীন ও পাকিস্তানের বন্ধুত্ব আরও জোরদারের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৬, ২৩:৩৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ২৩:৩৪

বেইজিংয়ে অনুষ্ঠিত হলো চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সপ্তম দফার কৌশলগত সংলাপ। রবিবার অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একে অপরের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এই সংলাপে সভাপতিত্ব করেন।

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বর্তমানের অস্থির আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও চীন ও পাকিস্তানের মধ্যে একটি ইস্পাত কঠিন বন্ধুত্ব গড়ে উঠেছে। তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে পরিবর্তন ও অস্থিরতা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে একতরফা আধিপত্যবাদ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আইনের আওতায় প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা পুরোপুরি সুরক্ষিত থাকা উচিত বলে তিনি জোর দেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার পাকিস্তানের পক্ষ থেকে ‘এক চীন’ নীতির প্রতি তাদের অবিচল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, চীনের মূল স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে পাকিস্তান আগের মতোই দৃঢ় সমর্থন বজায় রাখবে।

সংলাপে উভয় পক্ষই জাতিসংঘের সনদের লক্ষ্য ও আদর্শ মেনে চলার ব্যাপারে একমত পোষণ করেছে। একইসঙ্গে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী যেকোনও ধরনের জবরদস্তিমূলক আচরণের বিরুদ্ধে তারা তীব্র নিন্দা ও বিরোধিতা প্রকাশ করেছে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী