জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৬, ২৩:৪১আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ২৩:৪১

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান নিয়ে চলমান আলোচনাকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে নয়াদিল্লি। ভারত সরকার জানিয়েছে, তারা এই পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেছেন।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফরের সময় যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব অগ্রগতির ওপর আমরা নিবিড় নজর রাখছি।

আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় শুরু করার বিষয়ে দুই দেশের সিদ্ধান্তের বিষয়েও প্রশ্ন করা হয় জয়সওয়ালকে। বিশেষ করে এই ফ্লাইটের জন্য ভারতের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে নয়াদিল্লির অনুমতির প্রয়োজন হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে বিমান পরিষেবা চুক্তি রয়েছে, সেই অনুযায়ী এ ধরনের বিষয়গুলো নিষ্পত্তি করা হবে।

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে উগ্রপন্থিদের হাতে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বারবার হামলার একটি উদ্বেগজনক ধরন লক্ষ্য করছে ভারত। এ ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো দ্রুত ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করা প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, এসব ঘটনাকে ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক প্রতিহিংসা বা অন্য কোনও বাহ্যিক কারণ হিসেবে চালিয়ে দেওয়ার একটি বিরক্তিকর প্রবণতা লক্ষ্য করা গেছে। এ ধরনের অবহেলা উগ্রপন্থিদের উৎসাহিত করে এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার বোধ আরও গভীর করে।

বাংলাদেশ ও মিয়ানমারে বড় রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতিতে নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক না হওয়া’ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ভারত সবসময়ই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়ে আসছে। তিনি বলেন, ‘আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আসছি যাতে একটি গ্রহণযোগ্য ম্যান্ডেট পাওয়া যায়।’

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে