বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারতের তিন বাহিনী: ভারতীয় সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ২২:২০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ২২:৩৩

বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের জন্য পাকিস্তান ও চীনের পর কোনও ‘তৃতীয় ফ্রন্ট’ তৈরির আশঙ্কা নাকচ করে দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানিয়েছেন, ঢাকার সামরিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভারতের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং এখন পর্যন্ত এ ধরনের (তৃতীয় ফ্রন্ট) কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

মঙ্গলবার নয়াদিল্লিতে বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারতের সেনাপ্রধান এসব কথা বলেন। বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই) এ খবর জানিয়েছে।

জেনারেল দ্বিবেদী বলেছেন, ভারতের সেনাবাহিনী বাংলাদেশের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। প্রথমেই আমাদের বুঝতে হবে বাংলাদেশে এখন কী ধরনের সরকার রয়েছে। এটি একটি অন্তর্বর্তী সরকার। আমাদের দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, তা কি চার-পাঁচ বছরের জন্য নাকি কেবল চার-পাঁচ মাসের জন্য।

তিনি জানান, ভারতের তিন বাহিনীর সঙ্গেই বাংলাদেশের যোগাযোগের পথ পুরোপুরি উন্মুক্ত রয়েছে। জেনারেল দ্বিবেদী বলেন, আমি সেখানকার (বাংলাদেশ) সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে আমরা অন্যান্য মাধ্যমেও যুক্ত রয়েছি। আমাদের একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছে। নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও আলোচনা করেছেন।

ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনও ধরনের ভুল বোঝাবুঝি বা যোগাযোগের ঘাটতি যাতে তৈরি না হয়, সেটি নিশ্চিত করাই এই আলোচনার লক্ষ্য বলে জানান তিনি। ভারতের সেনাপ্রধান আশ্বাস দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে তিন বাহিনী যে পদক্ষেপই নিচ্ছে, সেগুলো কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নয়।

পাকিস্তান ও চীনের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর ঘনিষ্ঠতা বৃদ্ধির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, সক্ষমতা বৃদ্ধি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভারত যেমন এটি করছে, অন্য দেশগুলোও তা-ই করছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে