থাইল্যান্ডে ট্রেনের উপর ক্রেন পড়ে কমপক্ষে ২৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৬:৫৫

থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন একটি ক্রেন ভেঙে পড়ায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৮০ জন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানী ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশগামী ট্রেনটি চলার সময় একটি উচ্চগতির রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে ট্রেনের তিনটি বগির ওপর আঘাত হানে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়।

থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী ফিপাত রাতচাকিটপ্রাকর্ন এক বিবৃতিতে বলেছেন, ট্রেনটিতে মোট ১৯৫ জন যাত্রী ছিলেন। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই সেই তিনটি বগির মধ্যে দুটি বগিতে ছিলেন, যেগুলোর ওপর সরাসরি ক্রেনটি পড়ে।

যে উচ্চগতির রেল প্রকল্পে ক্রেনটি ব্যবহৃত হচ্ছিল, সেটি বিদ্যমান রেললাইনের ওপর দিয়ে নির্মাণাধীন ছিল। ধসে পড়া ক্রেনের একটি অংশ এখনও নতুন রেলপথের সহায়ক স্তম্ভের ওপর ঠেকে রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীনা সরকার প্রকল্প ও সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংশ্লিষ্ট অংশটি একটি থাই কোম্পানি নির্মাণ করছিল এবং দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন।

/এসএসএস/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের