১১ আরোহীর সন্ধানে তল্লাশি জোরদার

ইন্দোনেশিয়াতে নিখোঁজ নজরদারি বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬, ১৩:২০আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৩:৩৪

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে শনিবার (১৭ জানুয়ারি) নিখোঁজ হওয়া একটি মৎস্য নজরদারি বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বিমানে থাকা ১১ জনের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। রবিবার ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।   

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় প্রায় দুপুর ১টা ৩০ মিনিটে দক্ষিণ সুলাওয়েসির মারোস অঞ্চলের আকাশে এআরটি ৪২-৫০০ মডেলের টার্বোপ্রপ বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিমানটি ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের মালিকানাধীন এবং ইন্দোনেশিয়ার সামুদ্রিক ও মৎস্য মন্ত্রণালয়ের চুক্তি অনুযায়ী মৎস্য সম্পদ পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল। বিমানে মোট ১১ জন ছিলেন, যার মধ্যে আটজন ক্রু এবং তিনজন যাত্রী। যাত্রীরা সবাই মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তা।

দক্ষিণ সুলাওয়েসির উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার স্থানীয় টেলিভিশনে বলেছেন, ধ্বংসাবশেষ উদ্ধার হওয়ার পর প্রায় ১,২০০ জন উদ্ধারকর্মী নিখোঁজ যাত্রী ও ক্রুদের খুঁজে বের করার জন্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো ভুক্তভোগীদের নিরাপদে উদ্ধার করা। আমরা আশা করছি অন্তত কিছু মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে। এই দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব দেবে ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিটি। তবে এখনও দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

/এসএসএস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি