বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ১১:৫০ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৫

ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে মহারাষ্ট্রের পুনে জেলার বরামতিতে বিমানবন্দরে জরুরি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই । ভারতভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।  

ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) এর প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকালে বরামতি বিমানবন্দরে একটি চার্টার্ড বিমান ক্র্যাশ-ল্যান্ডের পর অজিত পাওয়ারসহ বিমানে থাকা পাঁচজন নিহত হন। 

ডিজিসিএ আরও জানিয়েছে, ভিএসআর পরিচালিত লারজেট-৪৫ বিমানটি চবরামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। এ সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

এনডিটিভির সংবাদে উল্লেখ করা হয়েছে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার ছাড়াও আরও চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে উপস্থিত প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমি নিজের চোখে দেখেছি। এটি সত্যিই খুব কষ্টের। বিমানটি নামার সময়ই মনে হচ্ছিল যেন এটি ভেঙে পড়বে, আর ঠিক তেমনটাই ঘটে। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে এটি বিস্ফোরিত হয়, এবং ভয়াবহ একটি বিস্ফোরণ ঘটে।

উল্লেখ্য, মহারাষ্ট্রের রাজনীতিতে অজিত পাওয়ার একজন পরিচিত ও প্রভাবশালী নেতা ছিলেন। তিনি বিভিন্ন সরকারের অধীনে ছয়বার উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

/এসএসএস/
সম্পর্কিত
কলকাতায় পূজামণ্ডপে পদদলনে ১৭ জনের মৃত্যু: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত