ভারতের ওপর মার্কিন শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও অন্যান্য পণ্য আমদানি করবে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প পোস্টে জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ভারত এখন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে এবং প্রয়োজনে ভেনেজুয়েলা থেকেও তেল আমদানি করতে পারে।

ট্রাম্প আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদি যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে রয়েছে ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের জ্বালানি (তেল ও কয়লা), প্রযুক্তি, কৃষিপণ্যসহ অন্যান্য পণ্য। একই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনার বিষয়েও সম্মত হয়েছে বলে দাবি করেছেন তিনি। 

রয়টার্সকে এক হোয়াইট হাউস কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। এর ফলে ভারতের ওপর মোট শুল্কের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স এ দেওয়া পোস্টে বলেছেন, আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে দারুণ আনন্দিত। ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের ওপর শুল্ক কমে ১৮ শতাংশ হওয়ায় আমি অত্যন্ত খুশি। ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে বড় ধন্যবাদ।

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, এই চুক্তি দুই দেশের অর্থনীতিকে আরও কাছাকাছি আনবে এবং কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

উল্লেখ্য, ট্রাম্পের এই ঘোষণায় অনেক বিষয়ই অস্পষ্ট। নতুন শুল্ক কবে কার্যকর হবে, ভারত কবে রাশিয়ার তেল কেনা বন্ধ করবে বা কোন বাণিজ্য বাধা তুলে নেওয়া হবে। এ নিয়ে কোনও আনুষ্ঠানিক নথি নেই। সোমবার বিকেল পর্যন্ত হোয়াইট হাউজ, ভারত সরকার বা রাশিয়ার দূতাবাস কেউই এ বিষয়ে মন্তব্য করেনি।

/এসএসএস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী