বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সরে দাঁড়ালেন অরুন্ধতী রায়

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০১ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০১

ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায় গাজা যুদ্ধ নিয়ে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি সদস্যদের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে উৎসব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধ নিয়ে জুরি সদস্যদের বক্তব্য ছিল “অগ্রহণযোগ্য”। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার'এ লেখা এক নিবন্ধে অরুন্ধতী রায় বলেন, উৎসবের জুরি বোর্ডের চেয়ারম্যান ও খ্যাতনামা নির্মাতা ভিম ভেন্ডার্স–এর “শিল্পকর্ম রাজনৈতিক হওয়া উচিত নয়” মন্তব্য তাকে বিস্মিত করেছে। তার মতে, এ ধরনের বক্তব্য ফিলিস্তিনে চলমান গণহত্যা পরিস্থিতি নিয়ে আলোচনা ও শিল্পকর্ম তৈরি বন্ধ করার একটি উপায়।

রায় বলেন, গাজায় যা ঘটছে তা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের “গণহত্যা”। তিনি অভিযোগ করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশের সরকার সমর্থন ও অর্থায়ন দিচ্ছে, যা তাদেরও দায়ী করে।

উৎসব শুরুর এক আলোচনায় এক সাংবাদিক জার্মান সরকারের গাজা ইস্যুতে অবস্থান নিয়ে প্রশ্ন করলে ভেন্ডার্স বলেন, চলচ্চিত্র নির্মাতাদের রাজনীতির বাইরে থাকা উচিত। তার মতে, শিল্পীদের কাজ মানুষের কথা বলা, রাজনীতিবিদদের কাজ করা নয়। জুরির আরেক সদস্য, পোল্যান্ডের প্রযোজক এভা পুশচিনস্কা বলেন, সরকারের সিদ্ধান্তের জন্য চলচ্চিত্র নির্মাতাদের দায়ী করা ঠিক নয় এবং বিশ্বের অন্যান্য সংঘাত নিয়েও সমান আলোচনা হওয়া উচিত।

অরুন্ধতী রায় এবারের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার কথা ছিল। তাঁর ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস' ক্লাসিকস বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল। উৎসবটি ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

যুক্তরাষ্ট্রের পর জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানিকারক বড় দেশগুলোর একটি। দেশটিতে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার অভিযোগ রয়েছে। ২০২৪ সালে পাঁচ শতাধিক আন্তর্জাতিক শিল্পী, নির্মাতা ও লেখক জার্মান অর্থায়নে পরিচালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ বর্জনের আহ্বান জানান। তাদের অভিযোগ, এসব প্রতিষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতা দমনে নজরদারি ও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

/এমবিএম/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ, ২৬ স্যাটেলাইট উৎক্ষেপণ
রাখাইনে মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ, ২৬ স্যাটেলাইট উৎক্ষেপণ
প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ, ২৬ স্যাটেলাইট উৎক্ষেপণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপে কাটা সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন? 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপে কাটা সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন? 
কিশোর গ্যাং নির্মূলে শর্টকাট সমাধান চাওয়া ভুল হবে: এসআরবি
কিশোর গ্যাং নির্মূলে শর্টকাট সমাধান চাওয়া ভুল হবে: এসআরবি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!