ধান গাছের আয়ু বাড়ানোর পথ খুঁজে পেলেন চীনা বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৬, ০৯:৪৭আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৯:৪৭

চীনা বিজ্ঞানীরা ধানগাছের আয়ু বাড়ানোর পথ খুঁজে পেয়েছেন। এতে একবার রোপণে ফলন আসতে পারে বছরের পর বছর। বারবার চাষের প্রয়োজন কমবে। এই গবেষণা পরিচালনা করেছেন চীনা বিজ্ঞান একাডেমির গবেষক হান বিন ও ওয়াং চিয়াওয়েই। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সায়েন্স-এ।

সাধারণত চাষযোগ্য ধান একটি মৌসুমি (বার্ষিক) ফসল একবার কাটার পর গাছ মারা যায়। কিন্তু প্রাচীন বন্য ধানের মধ্যে এমন বৈশিষ্ট্য ছিল, যা গাছকে বাঁচিয়ে রেখে আবার নতুন করে জন্মাতে সাহায্য করে। এই বৈশিষ্ট্যকেই কাজে লাগিয়ে বিজ্ঞানীরা নতুন ধানের জাত তৈরি করেছেন।

গবেষণায় ‘ইবিটি-১’ নামের একটি বিশেষ জিন চিহ্নিত করা হয়েছে, যা গাছের বার্ধক্য প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই জিনের কার্যকারিতা কমিয়ে দিলে গাছটি দীর্ঘ সময় জীবিত থাকে এবং একই গাছ থেকে বারবার নতুন কুঁড়ি গজাতে পারে।

নতুন উদ্ভাবিত ‘জি-৪৩’ ধানের জাতটি সাধারণ ধানের তুলনায় অনেক বেশি পুনরায় গজাতে সক্ষম। যেখানে সাধারণ ধানে ১০-১২টি নতুন কুঁড়ি জন্মায়, সেখানে এই নতুন জাতটিতে প্রায় ৭০টি পর্যন্ত কুঁড়ি দেখা গেছে।

গবেষকরা আরও কিছু জিনের সঙ্গে এই বৈশিষ্ট্য যুক্ত করে এমন ধান তৈরি করেছেন, যা মাঠে অন্তত দুই বছর পর্যন্ত টিকে থাকতে পারে।

সূত্র: সিজিটিএন

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি