মালয়েশিয়ায় অভিবাসীদের জন্য কড়াকড়ি, দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ১৫:০১আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৫:০১

মালয়েশিয়াকে এক দশক ধরে নিজের ঘরবাড়ি মনে করে আসছেন ভারতীয় ব্যবসায়িক পরামর্শক সঞ্জিত। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির জলবায়ু, মানুষ এবং জীবনযাত্রার সঙ্গে তিনি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছেন। কিন্তু দেশটির সরকারের সাম্প্রতিক এক সিদ্ধান্ত সঞ্জিতসহ হাজার হাজার বিদেশি কর্মীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা কমাতে মালয়েশিয়া সরকার অভিবাসন আইনে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আগামী জুন মাস থেকে বিদেশি কর্মীদের ভিসা পাওয়ার জন্য ন্যূনতম বেতনের সীমা প্রায় দ্বিগুণ করা হচ্ছে। একই সঙ্গে তাদের অবস্থানের মেয়াদও ৫ থেকে ১০ বছরের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কর্মসংস্থান পাসের (এমপ্লয়মেন্ট পাস) তিনটি ক্যাটাগরিতেই বেতনের ন্যূনতম সীমা বাড়ানো হয়েছে। প্রথম ক্যাটাগরিতে মাসিক বেতন ১০ হাজার রিঙ্গিত থেকে বাড়িয়ে ২০ হাজার রিঙ্গিত (৫ হাজার মার্কিন ডলার) করা হয়েছে। দ্বিতীয় ক্যাটাগরিতে ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার রিঙ্গিত এবং তৃতীয় ক্যাটাগরিতে ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার রিঙ্গিত করা হয়েছে।

এই আকস্মিক সিদ্ধান্তে অবাক হয়েছেন ২৮ বছর বয়সী ব্রিটিশ সম্পদ ব্যবস্থাপক থমাস মিড। তিনি কুয়ালালামপুরে স্থায়ী হওয়ার জন্য সম্পত্তিও কিনেছেন। মিড বলেন, আগেও নিয়ম ছিল, কিন্তু ১০ হাজার থেকে এক লাফে ২০ হাজার রিঙ্গিত করার বিষয়টি সত্যিই বড় ধাক্কা।

১৯৬০-এর দশকে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম উন্নত অর্থনীতিতে পরিণত হয়। বর্তমানে দেশটিতে ২১ লাখ নিবন্ধিত বিদেশি কর্মী রয়েছে, যাদের বেশিরভাগই সাধারণ শ্রমিক হিসেবে কাজ করেন। তবে উচ্চবেতনের বিশেষজ্ঞ কর্মীর সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজার।

২০২৫ সালে প্রকাশিত ১৩তম মালয়েশিয়া পরিকল্পনায় সরকার সতর্ক করেছে যে, স্বল্প দক্ষ বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা প্রযুক্তির প্রসারে বাধা দিচ্ছে। সরকারের লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে মোট শ্রমশক্তিতে বিদেশি কর্মীদের অনুপাত ১৪.১ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা। এর মাধ্যমে স্থানীয়দের নিয়োগ বৃদ্ধি এবং গড় আয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের একজন উদ্যোক্তা ডগলাস গান মনে করেন, এই ঢালাও নিয়ম সব শিল্পের জন্য ভালো হবে না। তিনি জানান, চীন বা অন্যান্য দেশ থেকে আসা প্রকৌশলী যারা আগে কম বেতনে কাজ করতে পারতেন, এখন তাদের জন্য কোম্পানিগুলো ১০ হাজার রিঙ্গিত খরচ করতে চাইবে না। এতে খরচ বেড়ে যাবে।

কেনাঙ্গা ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থনৈতিক গবেষণা প্রধান ওয়ান সুহাইমি বলেন, দীর্ঘমেয়াদি লাভ তখনই হবে যখন মালয়েশিয়া নিজেই দক্ষ জনশক্তি সরবরাহ করতে পারবে। শুধু অভিবাসী ঠেকিয়ে লাভ হবে না।

কড়াকড়ির ফলে অনেক দক্ষ কর্মী এখন মালয়েশিয়ার বদলে ভিয়েতনাম বা থাইল্যান্ডের মতো দেশগুলোর কথা ভাবছেন, যেখানে অভিবাসীদের জন্য নীতিগুলো কিছুটা শিথিল। সঞ্জিত বলেন, যদি মালয়েশিয়া এভাবে নীতি চালিয়ে যায়, তবে আমার মতো মানুষ বিকল্প দেশ খুঁজবে।

তবে ব্রিটিশ ব্যবসায়ী জশুয়া ওয়েবলির মতো কেউ কেউ মনে করেন, যাদের হাতে প্রকৃত দক্ষতা আছে তাদের জন্য মালয়েশিয়া সবসময়ই উজ্জ্বল গন্তব্য হয়ে থাকবে। এক বছর পর এই নতুন নিয়মই সবার কাছে স্বাভাবিক মনে হবে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি