দুর্যোগে বিপর্যস্ত আফগানিস্তান-পাকিস্তান, প্রাণহানি ১২১

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৬, ২২:৩২আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ২২:৩২

টানা ভারী বৃষ্টি, ঝড় ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তান। গত কয়েকদিনের এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১২১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন দেশ দুটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

গত ২৫ মার্চ থেকে পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঝড় ও বন্যায় মারা গেছেন অন্তত ৩২ জন, আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে প্রাণ গেছে আরও ২০ জনের।

ঝড় ও বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জনজীবন বিপর্যস্ত প্রতিবেশী আফগানিস্তানও। এতে বাড়িঘরের যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, তেমনি ফসলও নষ্ট হচ্ছে অনেক।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ জানান, ২৬ মার্চ থেকে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু এবং আহত হয়েছে শতাধিক মানুষ। এদিকে, বন্যা দেখা দিয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলের গজনি প্রদেশে। দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে বৃষ্টিতে ঘরের ছাদ ধসে মারা গেছেন তিনজন।

টানা দুর্যোগে দু’দেশের জনজীবনে নেমেছে ভোগান্তি। তবে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এরইমধ্যে জরুরি তৎপরতা শুরু হয়েছে।

সূত্র: সিজিটিএন

/এএ/
সম্পর্কিত
অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প
এক যুবকের সঙ্গে তিন বোনের বিয়ে: সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, আসল ঘটনা কী
বিরিয়ানির জন্ম কোন দেশে
সর্বশেষ খবর
ভাটারায় দগ্ধ ৩ জনই মারা গেলেন
ভাটারায় দগ্ধ ৩ জনই মারা গেলেন
ছোট ফ্ল্যাট, বড় স্বপ্ন: অল্প জায়গাকেই সঠিক পরিকল্পনায় গড়ে তুলুন শান্তির নীড়
ছোট ফ্ল্যাট, বড় স্বপ্ন: অল্প জায়গাকেই সঠিক পরিকল্পনায় গড়ে তুলুন শান্তির নীড়
বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের