ছোট ফ্ল্যাট, বড় স্বপ্ন: অল্প জায়গাকেই সঠিক পরিকল্পনায় গড়ে তুলুন শান্তির নীড়

জীবনযাপন ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১৩:০০আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৩:০০

শহরের জীবন যত ঘন হচ্ছে, থাকার জায়গাও তত ছোট হয়ে আসছে। একসময় অনেক পরিবার বড় উঠান আর খোলা বারান্দার বাড়িতে থাকতেন। এখন তাদের অনেকেই ৭০০ থেকে ১,০০০ বর্গফুটের ফ্ল্যাটে বসবাস করছেন। তবে বাড়ির আকার নয়, সেখানে কতটা স্বস্তি আর ভালো লাগা পাওয়া যায়, সেটিই আসল বিষয়। একটু পরিকল্পনা আর নিজের পছন্দের ছোঁয়ায় ছোট ফ্ল্যাটও হয়ে উঠতে পারে স্বস্তি, ভালোবাসা আর স্মৃতির ঠিকানা।

আসলে একটি বাড়ির সৌন্দর্য শুধু সাজসজ্জায় নয়। পরিবারের মানুষের ভালোবাসা, যত্ন আর আন্তরিকতাই একটি ঘরকে সত্যিকারের বাড়ি বানায়। ছোট ফ্ল্যাটেও যদি হাসি আর স্বস্তি থাকে, তাহলে সেটিই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর ঠিকানা।

ঘরে যত কম আসবাব রাখবেন তত বড় দেখাবে (সংগৃহীত ছবি)।

ছোট ফ্ল্যাট সাজানোর প্রথম শর্ত হলো অপ্রয়োজনীয় জিনিস কমিয়ে রাখা। যত কম অগোছালো জিনিস থাকবে, ঘর তত বড় আর খোলামেলা মনে হবে। অনেক দিন ব্যবহার করা হয় না এমন আসবাব, পোশাক বা সাজসজ্জার জিনিস সরিয়ে ফেলতে পারেন বা দান করে দিতে পারেন।

ছোট জায়গার জন্য বহুমুখী আসবাব বেশ কাজে দেয়। যেমন স্টোরেজ থাকা খাট, ভাঁজ করা যায় এমন ডাইনিং টেবিল, সোফা-কাম-বেড বা দেয়ালে লাগানো বুকশেলফ। এগুলো জায়গা বাঁচায় এবং ঘর গুছিয়ে রাখতে সাহায্য করে।

ছোট জায়গায় রাখুন বহুমুখী আসবাব (সংগৃহীত ছবি)।

ঘর উজ্জ্বল রাখতে আলোর দিকেও নজর দিন। সম্ভব হলে দিনের আলো ঘরে ঢুকতে দিন। ভারী পর্দার বদলে হালকা রঙের পর্দা ব্যবহার করলে ঘর আরও খোলামেলা ও উজ্জ্বল দেখায়। রাতে নরম আলোয় ল্যাম্প বা ওয়াল লাইট ব্যবহার করলে আরামদায়ক পরিবেশ তৈরি হয়।

দেয়ালের রঙও গুরুত্বপূর্ণ। সাদা, অফ-হোয়াইট, হালকা ধূসর বা প্যাস্টেল রঙের মতো হালকা শেড ব্যবহার করুন। দেয়ালে হালকা রঙ ব্যবহার করলে ছোট ঘরকে তুলনামূলক বড় মনে হয়। আর একটি বড় আয়না লাগালে আলো প্রতিফলিত হয়ে ঘর আরও প্রশস্ত দেখায়।

দেয়ালের জন্য বেছে নিন হালকা রঙ (সংগৃহীত ছবি)।

ঘরকে নিজের মতো করে সাজাতে ব্যক্তিগত স্মৃতির কিছু ছোঁয়া রাখুন। পরিবারের ছবি, ভ্রমণের স্মারক, প্রিয় কোনও ছবি বা সন্তানের আঁকা ছবি দেয়ালে সাজিয়ে রাখতে পারেন। এতে ফ্ল্যাটটি শুধু থাকার জায়গা নয়, আপনার জীবনের গল্পও তুলে ধরবে।

ঘরে রাখুন সবজু গাছ (সংগৃহীত ছবি)।

ঘরের ভেতরে কিছু সবুজ গাছও রাখতে পারেন। ছোট টবের মানিপ্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট বা পিস লিলির মতো গাছ ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সতেজ পরিবেশ তৈরি করে।

রান্নাঘর ও বাথরুমে জায়গা বাঁচাতে স্মার্ট স্টোরেজ ব্যবহার করুন। দেয়ালে ঝুলানো র্যাক, ঝুড়ি, হুক বা ক্যাবিনেট অর্গানাইজার ব্যবহার করলে ছোট জায়গাও অনেক বেশি গুছিয়ে রাখা যায়।

 

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাওলার প্রথম পরীক্ষায় সফল লিভারপুল
ইরাওলার প্রথম পরীক্ষায় সফল লিভারপুল
না হং-জিনের ‘হোপ’, বক্স অফিসে নতুন রেকর্ড
না হং-জিনের ‘হোপ’, বক্স অফিসে নতুন রেকর্ড
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ, গাড়ির জমা-কিস্তি-সংসার চলবে কীভাবে’
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ, গাড়ির জমা-কিস্তি-সংসার চলবে কীভাবে’
কাদের সঙ্গে ঘুরতে যাবেন
কাদের সঙ্গে ঘুরতে যাবেন
সর্বাধিক পঠিত
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া