ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ১৭:০৩আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৭:০৩

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী আটজনের সবাই নিহত হয়েছেন। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে উদ্ধারকারী দল নিহতদের মরদেহ এবং হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, এয়ারবাস এইচ১৩০ মডেলের হেলিকপ্টারটি বৃহস্পতিবার সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পরই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে শাফি বলেন, হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেটি একটি ঘন জঙ্গল এবং খাড়া পাহাড়ি এলাকা।

উদ্ধারকারীরা যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, তার প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) পশ্চিমে হেলিকপ্টারের লেজের অংশ বলে ধারণা করা হচ্ছে এমন ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারে থাকা ছয়জন যাত্রী এবং দুজন ক্রু সদস্যের সবাই মারা গেছেন।

সেনা ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা শুক্রবার স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। শাফি আরও জানান, যে বাগান এলাকা থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল তার মালিকানায় রয়েছে ইন্দোনেশীয় পাম তেল কোম্পানি চিত্রা মাহকোটা এবং হেলিকপ্টারটি ম্যাথিউ এয়ার নুসান্তারা’র মালিকানাধীন।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী