পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৬, ১৭:৩৮আপডেট : ০৮ মে ২০২৬, ১৮:৪১

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মাধ্যমে রাজ্যে প্রথমবার কোনও বিজেপি নেতার নেতৃত্বে সরকার গঠিত হতে যাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

রাজ্য রাজনীতিতে কয়েক দশকের চেষ্টায় বাম ও আঞ্চলিক শক্তিকে হটিয়ে বিজেপির এই উত্থানকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ২৯৪ সদস্যের বিধানসভায় ২৯৩টি আসনে লড়ে ২০৭টিতে বিশাল জয় পাওয়ার কয়েক দিন পরই এই ঘোষণা দেওয়া হলো।  

এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় চমক দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপদ দুর্গ হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্রে তাকে পরাজিত করে। এ ছাড়া তিনি নিজের রাজনৈতিক ঘাঁটি নন্দীগ্রাম আসনটিও ধরে রেখেছেন। ২০০৭ সালের ভূমি রক্ষা আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক প্রভাব তিনি তৈরি করেছিলেন, এই জয়ের মাধ্যমে তা আরও সুসংহত হলো।

নন্দীগ্রামে এক সভায় শুভেন্দু জানিয়েছিলেন, ১০ দিনের মধ্যে তিনি দুটি আসনের একটি ছেড়ে দেবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। নন্দীগ্রামকে নিজের রাজনৈতিক দুর্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভবানীপুর ও নন্দীগ্রামের মানুষের প্রতি আমার যে দায়িত্ব, তা আমি ভুলে যাবো না।’

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থান পশ্চিমবঙ্গের বদলে যাওয়া রাজনীতিরই এক প্রতিচ্ছবি। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শুভেন্দু ২০১১ সালে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটাতে নন্দীগ্রাম আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তার দলবদল বাংলার রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা করে, যা শেষ পর্যন্ত বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলো।

বিজেপির এই জয়ের পর দলীয় কর্মীদের উদ্দেশে শুভেন্দু অধিকারী একে বাংলার রাজনীতির ‘আসল পরিবর্তন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমি ২০১১ সালের পরিবর্তনের অংশ ছিলাম, আর এখন আমি আসল পরিবর্তনের অংশ।’

রাজ্যে বিজেপির ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু আরও বলেন, তার দল এমনভাবে কাজ করবে যেন ‘বাংলায় বিজেপি সরকার ১০০ বছর স্থায়ী হয়’। আগামী কয়েক দিনের মধ্যেই নবনির্বাচিত এই মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার কথা রয়েছে।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান এখন সারা বিশ্বে শক্তিশালী ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে স্বীকৃত: প্রেসিডেন্ট
ভেনেজুয়েলার রাস্তায় অসংখ্য মানুষ, ভয়ে ফিরছে না ঘরে
ভেনেজুয়েলায় উদ্ধারকারী দল ও সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
সর্বশেষ খবর
ইরান এখন সারা বিশ্বে শক্তিশালী ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে স্বীকৃত: প্রেসিডেন্ট
ইরান এখন সারা বিশ্বে শক্তিশালী ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে স্বীকৃত: প্রেসিডেন্ট
মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনালের প্রস্তাব
মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনালের প্রস্তাব
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা তুলে নিলেন বাদী
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা তুলে নিলেন বাদী
মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান