মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা তুলে নিলেন বাদী

কুমিল্লা প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ১৪:৩৬আপডেট : ২৫ জুন ২০২৬, ১৪:৩৮

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে।

গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেছিলেন। ঘটনার ৫ দিনের মাথায় বৃহস্পতিবার (২৫ জুন) নিজেই মামলাটি প্রত্যাহার করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জালাল আহমেদের পক্ষে প্রত্যাহারের পিটিশন করেন আইনজীবী মো. জাফর আলী।

তিনি বলেন, বিষয়টি মীমাংসা হয়েছে, তাই তিনি মামলাটি প্রত্যাহার চান মর্মে জানালে আমরা সেটি কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে দরখাস্ত করি। 

তবে এই বিষয়ে জানতে বাদী জালাল আহমেদের মোবাইল নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। 

এর আগে থানায় করা এজাহারে উল্লেখ করা হয়, মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
দুটি হত্যা মামলাকার্যতালিকা থেকে আবেদন বাদ দেওয়ায় জামিন মেলেনি তৌফিক ইলাহীর
সন্তান হারিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মায়ের মামলা
আর্জেন্টিনার খেলা চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় কর্মীকে তুলে নিয়ে পিটুনি
সর্বশেষ খবর
ওয়ালটন প্লাজার ৭ শতাধিক শোরুমে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ওয়ালটন প্লাজার ৭ শতাধিক শোরুমে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
অনুমোদনবিহীন এজেন্সির হজ প্রচারণায় সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের
অনুমোদনবিহীন এজেন্সির হজ প্রচারণায় সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের
শিক্ষাব্যবস্থায় সহযোগিতা জোরদারে ডিআইইউ-ড্যাফোডিল গ্রুপ প্রতিনিধি দলের চীন সফর
শিক্ষাব্যবস্থায় সহযোগিতা জোরদারে ডিআইইউ-ড্যাফোডিল গ্রুপ প্রতিনিধি দলের চীন সফর
‘চানাচুর বড়রাও খায়, অন্য কিছু খাওয়ার পর’  
‘চানাচুর বড়রাও খায়, অন্য কিছু খাওয়ার পর’  
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান