ভেনেজুয়েলায় উদ্ধারকারী দল ও সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ জুন ২০২৬, ১৩:৪৭ আপডেট : ২৫ জুন ২০২৬, ১৩:৪৭

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ও বিধ্বংসী ভূমিকম্পের পর দেশটিতে জরুরি ভিত্তিতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী এবং মানবিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য নিশ্চিত করেছেন।

ভেনেজুয়েলার এই সংকটে গভীর সমবেদনা প্রকাশ করে রুবিও লেখেন, ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা ভেনেজুয়েলার জনগণের প্রতি আমাদের গভীরতম সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, যারা আহত হয়েছেন এবং এই বিপর্যয়ের পর যে সাহসী উদ্ধারকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন; আমাদের হৃদয় তাদের সবার সাথে রয়েছে।

/এএস/ 
টাইমলাইন: ভেনেজুয়েলায় ভূমিকম্প
২৫ জুন ২০২৬, ১৩:৪৭
ভেনেজুয়েলায় উদ্ধারকারী দল ও সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
সম্পর্কিত
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম