প্রকৃতির এক অদ্ভুত বেঁচে থাকার লড়াই ‘হেলিকপ্টার ফল’

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৬, ১০:০০ আপডেট : ২৮ মে ২০২৬, ১০:০০

গ্রীষ্মের দিনে বনের মাঝে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে হঠাৎ মনে হতে পারে, ছোট ছোট ড্রোনের ঝাঁক যেন চারপাশ থেকে ঘুরতে ঘুরতে নিচে নেমে আসছে। তবে এগুলো মানুষের তৈরি কোনও ড্রোন নয়; এগুলো হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলের অন্যতম সুউচ্চ গাছ হলোংয়ের ডানাযুক্ত ফল। মাটিতে পড়ার সময় এই ফলগুলো হেলিকপ্টারের পাখার মতো অনবরত ঘুরতে থাকে, যা প্রকৃতির লাখ লাখ বছরের বিবর্তন এবং টিকে থাকার এক অসাধারণ কৌশল।

বৈজ্ঞানিক নাম ডিপ্টেরোকারপাস রেটুসাস হলেও এটি মূলত ‘হলোং’ গাছ নামেই পরিচিত। প্রায় ৬০ মিটার পর্যন্ত উঁচু ও মজবুত এই গাছটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আদিবাসী সম্প্রদায় অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে এবং বিভিন্ন সংস্কৃতিতে এটি নানা পৌরাণিক গল্প ও আচার-অনুষ্ঠানের সঙ্গে জড়িত। শিল্পক্ষেত্রে এর উচ্চমানের কাঠ ঘরবাড়ি নির্মাণ, আসবাবপত্র ও নৌকা তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও, এর প্রাকৃতি বাসস্থান বা বনাঞ্চলের বাইরে খুব কম মানুষই এই গাছের বীজ বিস্তারের চমৎকার কৌশল সম্পর্কে জানেন।

প্রকৃতির এক অদ্ভুত বেঁচে থাকার লড়াই ‘হেলিকপ্টার ফল’

হলোং গাছের বড় আকৃতির ফলগুলোতে দুটি করে ডানা থাকে। গাছ থেকে নিচে পড়ার সময় ডানাগুলোর কারণে এগুলো বাতাসে ঠিক মিনিকপ্টারের মতো চক্কর খেতে খেতে নামে। এই ঘূর্ণনের ফলে ফলগুলো সরাসরি গাছের নিচে না পড়ে বাতাসের তোড়ে মূল গাছ থেকে বেশ খানিকটা দূরে গিয়ে উর্বর মাটিতে পড়ার সুযোগ পায়। এর ফলে নতুন চারাগুলো কোনও বাধা ছাড়াই স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে।

শুষ্ক মৌসুমে যখন কয়েক দশ মিটার উঁচু থেকে ডজন ডজন প্রাকৃতিক ‘ড্রোন’ অনবরত ঘুরতে ঘুরতে নিচের দিকে নামতে থাকে, তখন এক জাদুকরি ও মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয়, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সম্প্রতি এমন একটি ঘটনার ছোট্ট ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা হলোং গাছের এই অদ্ভুত টিকে থাকার লড়াইয়ের প্রতি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ভারতের আসাম রাজ্যে প্রচুর পরিমাণে হলোং গাছ থাকায় গ্রীষ্মের আকাশে এমন ‘হেলিকপ্টার ফলের’ ঝাঁক দেখার সবচেয়ে আদর্শ জায়গা এটি। মজার বিষয় হলো, এই হলোং গাছটিই আসামের রাষ্ট্রীয় বা জাতীয় বৃক্ষ।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এএ/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত