মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯ প্রবাসী আটক, ৪৯টি যানবাহন জব্দ

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৬, ১৮:১৩আপডেট : ১০ জুন ২০২৬, ১৮:১৩

মালয়েশিয়ার মেলাকা রাজ্যে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্র ছাড়া গাড়ি চালানোর অভিযোগে ৯ জন বাংলাদেশিসহ মোট ৪৯ জন বিদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ (জেপিজে)। মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য সান এ খবর জানিয়েছে।

মেলাকা জেপিজের পরিচালক সিতি জারিনা মোহাম্মদ ইউসোপ এক সংবাদ সম্মেলনে বলেন, বিদেশি নাগরিকদের ব্যবহৃত বেশিরভাগ যানবাহনই মালয়েশিয়ার নাগরিকদের। এগুলো ব্যবসা বা কর্মসংস্থানের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিদেশি নাগরিকরা গাড়ির মালিকদের চিনতেন এবং অনেকেই দাবি করেছেন মালিকেরা তাদের নিয়োগকর্তা। তবে এই দাবির সত্যতা এখনও যাচাই করা যায়নি।

বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে বিদেশি চালকদের লক্ষ্য করে অপ পেওয়া নামে এই বিশেষ অভিযান চালানো হয়। মেলাকা জেপিজের পরিচালক জানান, জব্দ করা ৪৯টি যানবাহনের মধ্যে ৪৪টি মোটরসাইকেল এবং ৫টি গাড়ি রয়েছে। আটককৃতদের মধ্যে ২২ জন রোহিঙ্গা, ১০ জন পাকিস্তানি, ৯ জন বাংলাদেশি, ৫ জন ইন্দোনেশিয়ান, ২ জন ভিয়েতনামী এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

গাড়ির মালিকদের সতর্ক করে সিতি জারিনা মোহাম্মদ ইউসোপ আরও বলেন, যানবাহনের মালিকদের অবশ্যই তাদের গাড়ি ব্যবহারের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া বিদেশি নাগরিকদের গাড়ি বা মোটরসাইকেল চালাতে দেওয়া একটি অপরাধ। কোনও ধরনের আপস ছাড়াই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা এই অভিযানে বিদেশি নাগরিকদের প্রধান তিনটি অপরাধ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো, বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, বৈধ রোড ট্যাক্স ছাড়া যানবাহন চালানো এবং ইন্স্যুরেন্সবিহীন যানবাহন চালানো। ক্লেবাং, কামপুং লিম্বোঙ্গান, মারলিমৌ, জাসিন এবং মেলাকা সেন্ট্রাল এলাকায় মোট ১৪৭টি যানবাহনে তল্লাশি চালিয়ে এই ৪৯টি জব্দ করা হয়। এ সময় ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ৯৮টি নোটিশ জারি করা হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত মেলাকা জেপিজে মোট ২ হাজার ৩২২টি যানবাহন পরিদর্শন করেছে। এর মধ্যে ১৭৭টি যানবাহন জব্দ করা হয়েছে, যার মধ্যে ১৫২টিই চালাচ্ছিলেন বিদেশি নাগরিকরা। এই সময়ের মধ্যে আইন অমান্য করায় ৭৭৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য ৯৫১টি নোটিশ জারি করা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
প্রধান তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
সর্বশেষ খবর
কফি ন্যাপ কী? এই কৌশল কেন এত কার্যকর
কফি ন্যাপ কী? এই কৌশল কেন এত কার্যকর
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন