টানা ৫ বছর দাঁড়িয়ে আছেন ভারতীয় সাধু, ফুলে কালো হয়ে গেছে পা

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৬, ১০:৩০আপডেট : ২২ জুন ২০২৬, ১০:৩০

টানা ১২ বছর না বসা বা শুয়ে থাকার কঠিন ব্রত নিয়েছেন ভারতের এক সাধু। ইতোমধ্যে তিনি টানা ৫ বছর দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছেন। দৌলত গিরি জি মহারাজ নামের এই সাধু খাড়েশ্বরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই সম্প্রদায়ের সদস্যরা আত্মশুদ্ধি এবং শিবের সান্নিধ্য লাভের জন্য বছরের পর বছর দাঁড়িয়ে থেকে তপস্যা করেন।

কঠিন এই ব্রত পালনের জন্য তারা দড়ি, দোলনা বা বিশেষ ধরনের হার্নেসের ওপর ভর দিয়ে থাকেন, যা তাদের পা অবশ হয়ে গেলেও সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। সম্প্রতি দৌলত গিরি মহারাজের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে, ঘুমের মধ্যেও সার্বক্ষণিক দাঁড়িয়ে থাকার কারণে রক্ত সঞ্চালন ব্যাহত হয়ে তার পা দুটি মারাত্মকভাবে ফুলে কালো ও বিকৃত হয়ে গেছে। ১২ বছরের লক্ষ্য পূরণের আগেই তার পা কেটে বাদ দিতে হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

বর্তমানে একটি স্থানীয় মন্দিরে স্বেচ্ছাসেবকদের সহায়তায় এই সাধু তার কঠিন ব্রত পালন করছেন। স্বেচ্ছাসেবকেরা তার পায়ে নিয়মিত মলম লাগিয়ে দিলেও তা খুব একটা কাজে আসছে না। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে পায়ের শিরায় রক্তচাপ বেড়ে যায়, যা পরে প্রাণঘাতী রোগে রূপ নিতে পারে বলে চিকিৎসকরা সতর্ক করেছেন। এক চিকিৎসা বিশেষজ্ঞ জানান, দীর্ঘক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলে পায়ের শিরাগুলোকে অভিকর্ষের বিরুদ্ধে রক্ত হৃদপিণ্ডে পাঠাতে হয়। কিন্তু কাফ মাসল সচল না থাকায় রক্ত নিচের দিকে জমা হতে শুরু করে।

দৌলত গিরি কীভাবে তার মলমূত্র ত্যাগের মতো শারীরিক প্রয়োজন মেটান, তা স্পষ্ট নয়; অনেকে মনে করেন তিনি হয়তো প্রাপ্ত বয়স্কদের ডায়াপার ব্যবহার করেন। তবে কিছু ভিডিওতে তাকে অল্পবিস্তর চলাফেরা করতে দেখা গেছে, যার ফলে তিনি অন্তত টয়লেট পর্যন্ত যেতে পারেন।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এএ/
সম্পর্কিত
নেপালে ৯ মাস আগে নিখোঁজ পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড
‘তাইওয়ান কোনও দেশ নয়, চীনের অবিচ্ছেদ্য অংশ’
সর্বশেষ খবর
সমুদ্রের হাওয়ায় সামুদ্রিক স্বাদের খোঁজে ফ্রান্সে
সমুদ্রের হাওয়ায় সামুদ্রিক স্বাদের খোঁজে ফ্রান্সে
সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু নষ্ট-পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু নষ্ট-পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা
ধর্ষণের অভিযোগে ভারতের ক্রিকেটার গ্রেফতার 
ধর্ষণের অভিযোগে ভারতের ক্রিকেটার গ্রেফতার 
নেপালে ৯ মাস আগে নিখোঁজ পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
নেপালে ৯ মাস আগে নিখোঁজ পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো