ধার নিয়েছিলেন ১ হাজার, ৩৫ বছর সুদে-আসলে ফেরত দিলেন ২৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১৯:২৪ আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৯:৩৩

ফোন নম্বর নেই, নেই কোনও ঠিকানা বা যোগাযোগের মাধ্যম। শুধু টিকে ছিল এক টুকরো আবছা স্মৃতি আর কয়েক দশক আগের এক মৌখিক প্রতিশ্রুতি। সেই সম্বল নিয়েই দীর্ঘ ৩৫ বছর পর পুরোনো বন্ধুর খোঁজে কেরালা থেকে তেলেঙ্গানায় পাড়ি জমালেন ইসমাইল নামের এক ব্যক্তি। উদ্দেশ্য একটাই, সৌদি আরবে থাকার সময় বন্ধুর কাছ থেকে নেওয়া ধারের টাকা পরিশোধ করা। অবশেষে গত ৯ জুলাই তেলেঙ্গানার জাগতিয়াল জেলার ধর্মপুরীতে গিয়ে ইসমাইল তার পুরোনো সহকর্মী ও বন্ধু এদলা লাচান্নাকে খুঁজে পান এবং বহু বছর আগের সেই ঋণ শোধ করে এক অনন্য সততার নজির গড়েন।

ইসমাইল ও লাচান্নার বন্ধুত্বের শুরু ১৯৯১ সালে, সৌদি আরবের আবকাইক শহরে কাজ করার সময়। সেখানে আরও তিন প্রবাসী কর্মীর সঙ্গে প্রায় পাঁচ বছর একই বাসায় থাকতেন তারা। সে সময়ই লাচান্নার কাছ থেকে ১২০ সৌদি রিয়াল ধার নিয়েছিলেন ইসমাইল, তৎকালীন ভারতীয় মুদ্রায় যা ছিল মাত্র ১ হাজার রুপির মতো। টাকা নেওয়ার সময় ইসমাইল কথা দিয়েছিলেন, সুযোগ পেলেই তিনি এই ধার শোধ করবেন। এর কিছুদিন পরই লাচান্না ভারতে ফিরে আসেন। সে সময় মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার চল না থাকায় একপর্যায়ে দুজনের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। টাকার অঙ্ক বড় না হলেও ইসমাইল তা কখনও ভুলে যাননি।

সম্প্রতি তিনি তার পুরোনো বন্ধুকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। কাজটি মোটেও সহজ ছিল না। ইসমাইলের শুধু মনে ছিল লাচান্নার বাড়ি ধর্মপুরী এলাকায়। এই একটিমাত্র তথ্যের ওপর ভিত্তি করে অনলাইন সার্চ ও স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে তিনি অবশেষে বন্ধুর হদিস পান। লাচান্না বর্তমানে আবারও উপসাগরীয় একটি দেশে কর্মরত থাকায় তার পরিবারের হাতে ২৫ হাজার রুপি তুলে দেন ইসমাইল। পরে লাচান্নার সঙ্গে হোয়াটসঅ্যাপ ভিডিও কলেও কথা বলেন তিনি।

৩৫ বছর আগে দেওয়া মাত্র ১২০ রিয়ালের বিপরীতে ২৫ হাজার টাকা ফেরত পেয়ে প্রচণ্ড বিস্মিত ও আপ্লুত লাচান্না। ইসমাইলকে একজন অত্যন্ত সৎ ও দয়ালু মানুষ হিসেবে আখ্যায়িত করে লাচান্না বলেন, আমরা সৌদি আরবে একসঙ্গে রান্না করে খেতাম, সেখান থেকেই আমাদের বন্ধুত্ব। এত বছর পর ও কীভাবে ১২০ রিয়ালের হিসাব করে ২৫ হাজার টাকা দিলো, আমি জানি না। ও টাকার সঙ্গে সুদ যোগ করেছে কি না তাও নিশ্চিত নই। তবে ও যে এত বছর পরও নিজের প্রতিশ্রুতি রেখেছে এবং টাকা ফেরত দিয়েছে, সে জন্য আমি কৃতজ্ঞ। এটি আমাদের বন্ধুত্বের গভীরতারই বহিঃপ্রকাশ।

সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর