জাপানের লাক্সারি ট্রেন ‘সেভেন স্টার্স’: কী আছে, ভাড়া কত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ০৯:১৭আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৯:১৭

বুলেট ট্রেনের গতি আর নিখুঁত সময়ের জন্য বিশ্বজুড়ে খ্যাতি জাপানের। কিন্তু দেশটির দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে চলছে সম্পূর্ণ উল্টো এক ট্রেন। যাত্রীদের দ্রুত এক শহর থেকে অন্য শহরে পৌঁছে দেওয়ার পরিবর্তে এই ট্রেনটি তাদের জীবনযাত্রার গতি কমিয়ে চারপাশের প্রকৃতি ও ভ্রমণকে তারিয়ে তারিয়ে উপভোগ করতে উদ্বুদ্ধ করে। আগ্নেয়গিরির পর্বতমালা, উপকূলীয় অঞ্চল, ঐতিহাসিক শহর আর উষ্ণ প্রস্রবণের পাশ দিয়ে চলা ‘সেভেন স্টার্স ইন কিউশু’ মূলত জাপানের এক অপরূপ ও অচেনা রূপকে তুলে ধরে। ২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে এটি বিশ্বের অন্যতম কাঙ্ক্ষিত ও বিলাসবহুল স্লিপার ট্রেনের মর্যাদা পেয়েছে।

জাপানের লাক্সারি ট্রেন ‘সেভেন স্টার্স’: কী আছে, ভাড়া কত

জেআর কিউশু পরিচালিত সেভেন স্টার্স জাপানের প্রথম লাক্সারি ক্রুজ ট্রেন। এর নামটির পেছনে রয়েছে কিউশুর সাতটি প্রশাসনিক অঞ্চল (প্রিফেকচার) এবং এই অঞ্চলের সাতটি প্রধান আকর্ষণ। যার মধ্যে প্রকৃতি, ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও আতিথেয়তা অন্যতম। বিখ্যাত শিল্প নকশাকার এইজি মিতোকার নকশা করা এই ট্রেনের প্রতিটি বগিতে ঐতিহ্যবাহী জাপানি কারুকাজ ও আধুনিক আরামের এক চমৎকার মেলবন্ধন রয়েছে।

ট্রেনের ভেতরে রয়েছে চমৎকার কাঠের কাজ ও স্থানীয়ভাবে সংগৃহীত উপাদানে তৈরি আসবাবপত্র। ফুকুওকার হাকাতা স্টেশন থেকে শুরু ও শেষ হওয়া এই ট্রেনটি ঋতুভেদে দুই ধরনের ট্যুর পরিচালনা করে। ২ দিন ১ রাতের উত্তর কিউশু ভ্রমণ এবং ৪ দিন ৩ রাতের ফ্ল্যাগশিপ ভ্রমণ। এই দীর্ঘ ভ্রমণে ট্রেনটি ফুকুওকা, ওইতা, মিয়াজাকি, কাগোশিমা, কুমামোতো ও নাগাসাকির মতো অঞ্চলগুলো প্রদক্ষিণ করে।

এশিয়ার অন্যতম ব্যয়বহুল এই ট্রেনটির টিকিটের দাম শুনলে যে কারও চোখ কপালে উঠবে। ২ দিন ও ১ রাতের সফরের জন্য দুজনের স্যুট কেবিনের ভাড়া প্রতি জন ৭ লাখ ইয়েন থেকে শুরু করে এক জনের ডিএক্স স্যুটে সর্বোচ্চ ১৬ লাখ ইয়েন (বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ থেকে ১০ লাখ) পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে, ৪ দিন ও ৩ রাতের ফ্ল্যাগশিপ সফরের জন্য ভাড়া দুজনের ১৩.৫ লাখ ইয়েন থেকে শুরু হয়ে একজনের ডিএক্স স্যুটের জন্য সর্বোচ্চ ২৮.৫ লাখ ইয়েন পর্যন্ত পৌঁছায়। এই ভাড়ার মধ্যে ট্রেনের আবাসন, খাবার, পানীয় এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার খরচ অন্তর্ভুক্ত থাকে।

জাপানের লাক্সারি ট্রেন ‘সেভেন স্টার্স’: কী আছে, ভাড়া কত

ট্রেনটির মূল আকর্ষণ হলো এর এক্সক্লুসিভ সেবা। এতে খুব সীমিত সংখ্যক যাত্রী নেওয়া হয়, ফলে প্রতিটি যাত্রী অত্যন্ত ব্যক্তিগত ও রাজকীয় সেবা পান। ট্রেনের চারপাশের বড় বড় জানালা দিয়ে পাহাড়, সমুদ্র উপকূল, বন আর গ্রামীণ জনপদের অবিচ্ছিন্ন দৃশ্য উপভোগ করা যায়। ট্রেনের স্যুট ও ডিলেক্স স্যুটগুলো যেন এক একটি বুটিক হোটেল, যেখানে এটাচড বাথরুমসহ রাজকীয় আরামের ব্যবস্থা রয়েছে। ট্রেনের ডাইনিং কারে কিউশুর ঐতিহ্যবাহী খাবার, তাজা সামুদ্রিক মাছ, মৌসুমী ফল ও স্থানীয় জাপানি ‘সাকে’ পরিবেশন করা হয়।

শুধু ট্রেনের ভেতরেই নয়, যাত্রীদের জন্য স্থানীয় মৃৎশিল্পের গ্রাম, ঐতিহাসিক মন্দির এবং ঐতিহ্যবাহী কর্মশালা পরিদর্শনের বিশেষ ব্যবস্থাও থাকে। সীমিত আসন ও বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তার কারণে এই ট্রেনের টিকিট পাওয়া অত্যন্ত কঠিন; লটারি পদ্ধতির মাধ্যমে এখানে যাত্রী নির্বাচন করা হয়। যারা গন্তব্যের চেয়ে ভ্রমণের আনন্দকে বেশি ভালোবাসেন, তাদের কাছে এটি এক স্বপ্নের যাত্রা।

সূত্র: এনডিটিভি

 

/এএ/
সম্পর্কিত
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে: আইআরজিসি
চীনের সহযোগিতায় যাত্রীবাহী রেলযুগে আমিরাত
সর্বশেষ খবর
রাজধানীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত
রাজধানীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
সব উজাড় করে দিতে প্রস্তুত: আর্জেন্টিনা ম্যাচের আগে কেইনের বার্তা
সব উজাড় করে দিতে প্রস্তুত: আর্জেন্টিনা ম্যাচের আগে কেইনের বার্তা
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
সর্বাধিক পঠিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন