হাসপাতালের বেডে ফ্যান ভেঙে পড়লো পেটের ওপর, প্রাণ গেলো রোগীর

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৬, ২৩:২০আপডেট : ২০ জুলাই ২০২৬, ২৩:২০

দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালের জরুরি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মাথার ওপরে থাকা ফ্যান ভেঙে পড়ে মোহাম্মদ আকবর (৪২) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটার প্রায় তিন ঘণ্টা পর ১২টা ১৬ মিনিটে মারা যান তিনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যু সনদে আকস্মিক এই দুর্ঘটনা নয়, বরং পূর্ব থেকেই থাকা অন্যান্য শারীরিক অসুস্থতাকে মৃত্যুর কারণ হিসেবে দেখিয়েছে।

হাসপাতালের বেডে ফ্যান ভেঙে পড়লো পেটের ওপর, প্রাণ গেলো রোগীর

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, জরুরি ওয়ার্ড-২৭ এর সিলিং ফ্যানটি হঠাৎ আলগা হয়ে সরাসরি আকবরের পেটের ওপর এসে পড়ে। আকবরের পরিবার ও স্বজনেরা রক্ষণাবেক্ষণে চরম অবহেলার অভিযোগ তুলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শী আইনজীবী মুহাম্মদ আসলাম কোরেশী বলেন, রোগী ঘটনার আগে সুস্থই ছিলেন, কিন্তু ফ্যান পড়ার পরই তিনি মারা যান। চিকিৎসকেরা দাবি করছেন ফ্যান নাকি সেবিকার ওপর পড়েছে, কিন্তু আমি নিজে চোখে রোগীর ওপর পড়তে দেখেছি। এখানে রোগীদের জীবনের কোনও মূল্য নেই।

অন্যান্য স্বজনেরাও হাসপাতালের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ওয়ার্ডের অনেক এসি নষ্ট থাকায় এই গরম ও আর্দ্র আবহাওয়ায় ফ্যানই ছিল একমাত্র ভরসা। এক স্বজন প্রশ্ন তোলেন, রোগীরা কি এই ধরনের চিকিৎসা পাবে? অন্য এক স্বজন অভিযোগ করেন, এর আগে তাঁর ভাইয়ের হাতে ভুল স্যালাইনের সুঁচ দেওয়া হয়েছিল, যা পরে কর্মীরা এসে বদলে দেয়।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ১৮ জুলাই ভর্তি হওয়া আকবর উচ্চ রক্তচাপ, মেনিনগোএনসেফালাইটিস ও অ্যাসপিরেশন নিউমোনিয়াসহ নানা জটিল রোগে ভুগছিলেন। ঘটনার পর গণপূর্ত বিভাগ ফ্যানটি মেরামত করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনায় এক পুরুষ নার্সও আহত হয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীরা নার্স আহত হওয়ার এই দাবিটি অস্বীকার করে বলেছেন, ওই নার্স কয়েক মাস আগের ভিন্ন এক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ককরোচ পার্টির আন্দোলনের মধ্যেই রাস্তায় নেমেছেন কৃষকরা, উত্তপ্ত ভারত
কথা বলতে হলে মন্ত্রীকে বিক্ষোভস্থলে আসতে হবে: ককরোচ জনতা পার্টি
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
সর্বশেষ খবর
মুসাফির
মুসাফির
বিশ্বকাপে খেলার সুযোগ নেই, কিন্তু মৃত্যুর দৌড়ে সবার আগে 
বিশ্বকাপে খেলার সুযোগ নেই, কিন্তু মৃত্যুর দৌড়ে সবার আগে 
ককরোচ পার্টির আন্দোলনের মধ্যেই রাস্তায় নেমেছেন কৃষকরা, উত্তপ্ত ভারত
ককরোচ পার্টির আন্দোলনের মধ্যেই রাস্তায় নেমেছেন কৃষকরা, উত্তপ্ত ভারত
কথা বলতে হলে মন্ত্রীকে বিক্ষোভস্থলে আসতে হবে: ককরোচ জনতা পার্টি
কথা বলতে হলে মন্ত্রীকে বিক্ষোভস্থলে আসতে হবে: ককরোচ জনতা পার্টি
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন