ছেলের জন্য গর্ব হচ্ছে: সিজেপি নেতা অভিজিৎ দিপকের মা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৬:৪৬আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৬:৪৬

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর আসার পর প্রতিক্রিয়া জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের মা অনিতা দীপকে। ছেলের এই অর্জনে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তিনি।

এক প্রতিক্রিয়ায় অনিতা দিপকে বলেন, আমি ভীষণ খুশি। ছেলের জন্য আমার খুব গর্ব হচ্ছে। মাঝে মাঝে খুব ভয়ে থাকতাম, কারণ তাকে মারধর করা হয়েছে। সব সময় দুশ্চিন্তায় দিন কাটত তার কী যেন হয়ে যায়। তারা ওকে থাপ্পড় মেরেছে। খবরটা শুনে আমার খুব খারাপ লেগেছিল। আমি ঘুমাতে পারতাম না। রাত ৩টা-৪টা পর্যন্ত জেগে থাকতাম। ঠিকমতো খেতেও পারতাম না। আমাদের দুজনেরই খাওয়া-দাওয়া ও ঘুম হারাম হয়ে গিয়েছিল। গত ৭ জুন থেকে সংসারের কোনও কাজে আমাদের মন বসত না।

ছেলের রাজনৈতিক ও সামাজিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, সে একটা অসাধারণ কাজ করেছে। বয়স এখনও কত কম, অথচ এত কম বয়সে সে এত বড় একটা কাজ করে দেখালো। ওর জন্য আমার গর্বের শেষ নেই।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
প্রতিরক্ষা ফোরামে বক্তব্যের মাঝে চীনা নোট, ক্ষুব্ধ ফিলিপাইনি মন্ত্রী
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
সর্বশেষ খবর
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
যাত্রী চলাচল বন্ধ থাকলেও ভারতের সঙ্গে চালু আছে পণ্যবাহী ট্রেন
যাত্রী চলাচল বন্ধ থাকলেও ভারতের সঙ্গে চালু আছে পণ্যবাহী ট্রেন
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা
প্রতিরক্ষা ফোরামে বক্তব্যের মাঝে চীনা নোট,  ক্ষুব্ধ ফিলিপাইনি মন্ত্রী
প্রতিরক্ষা ফোরামে বক্তব্যের মাঝে চীনা নোট, ক্ষুব্ধ ফিলিপাইনি মন্ত্রী
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার