অস্ট্রেলিয়ার ভিসায় ভারতীয়দের জন্য নতুন বায়োমেট্রিক নিয়ম

ফিচার ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১৪:১২ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৪:১২

অস্ট্রেলিয়ার ভিসার আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু হচ্ছে ভারতীয়দের জন্য। ২০২৬ সালের ২৬ অক্টোবর থেকে দেশটিতে অস্ট্রেলিয়ার ভিসার নতুন আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য দিতে হতে পারে। আঙুলের ছাপ ও মুখের ছবি সংগ্রহের এই নিয়ম ভারতসহ প্রায় ৬০টি দেশের ক্ষেত্রে সম্প্রসারণ করা হয়েছে। অস্ট্রেলিয়ার হাইকমিশনের মতে, ভিসাব্যবস্থাকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলতেই এই উদ্যোগ।

নতুন নিয়ম অনুযায়ী, ২৬ অক্টোবর বা তার পরে ভারতে জমা দেওয়া অস্ট্রেলিয়ার ভিসার আবেদনের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য চাওয়া হতে পারে। তবে তার আগে জমা দেওয়া আবেদন এবং ইতিমধ্যে ইস্যু হওয়া ভিসার ক্ষেত্রে এই পরিবর্তন কার্যকর হবে না।

কীভাবে জমা দেবেন বায়োমেট্রিক তথ্য?

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স আবেদনকারীকে ইমেলের মাধ্যমে জানাবে, তাকে বায়োমেট্রিক তথ্য দিতে হবে কি না। অনুমোদিত ভিসা এজেন্টের মাধ্যমেও এই বিজ্ঞপ্তি পাঠানো হতে পারে। আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী, তাকে অস্ট্রেলিয়ান বায়োমেট্রিকস কালেকশন সেন্টারে (এবিসিসি) সশরীরে উপস্থিত হতে পারে। আবার যোগ্য আবেদনকারীরা অস্ট্রেলীয় ভিসা আবেদন অ্যাপের মাধ্যমেও ডিজিটাল পদ্ধতিতে তথ্য জমা দিতে পারবেন।

যারা আগে কোনও বায়োমেট্রিকস কালেকশন সেন্টারে তথ্য দিয়েছেন এবং যাদের বৈধ পাসপোর্ট রয়েছে, তারা নির্ধারিত শর্ত পূরণ করলে অ্যাপের মাধ্যমে বিনা খরচে বায়োমেট্রিক তথ্য জমা দিতে পারবেন। অন্যদিকে, সেন্টারে গিয়ে তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ফি দিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের সময় ভিসার আবেদনের সঙ্গে যুক্ত বৈধ পাসপোর্ট বা প্রয়োজনীয় ভ্রমণ নথি সঙ্গে রাখা জরুরি।

ভিসা পেতে কি দেরি হবে?

নতুন নিয়মের কারণে ভিসা প্রক্রিয়াকরণে সময় বাড়বে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার হাইকমিশন। তবে আবেদনকারীদের বায়োমেট্রিক সংক্রান্ত নির্দেশনা দ্রুত মেনে চলতে হবে। ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার আইন এবং প্রযোজ্য স্থানীয় আইন অনুসরণ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। বায়োমেট্রিক তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা বজায় রাখার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে।

কেন নেওয়া হচ্ছে বায়োমেট্রিক তথ্য?

আবেদনকারীর পরিচয়, অপরাধসংক্রান্ত রেকর্ড এবং অভিবাসনের ইতিহাস যাচাই করতে বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স। প্রয়োজনে এই তথ্য অস্ট্রেলিয়ার অন্যান্য সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এর মাধ্যমে পরিচয় জালিয়াতি প্রতিরোধ, যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি এবং দেশের সীমান্ত সুরক্ষিত রাখার লক্ষ্য রয়েছে।

উল্লেখ্য, নতুন নিয়মটি ভারতে অস্ট্রেলিয়ার ভিসার আবেদনকারীদের জন্য প্রযোজ্য। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ভিসার আবেদনকারীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর কি না, তা জানতে দেশটির ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের সর্বশেষ নির্দেশনা দেখে নিতে হবে।

/এমএএল/
সম্পর্কিত
৪,২১৮ কিমি অটোরিকশা সফর, শেষে সেটিকেই ব্রিটেনে নিয়ে গেলেন দম্পতি
বৈগাই এক্সপ্রেসের দাপট, সাড়ে ৫ ঘণ্টায় ৪৩০ কিমি পাড়ি!
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
সর্বশেষ খবর
মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, হরমুজে জাহাজে আগুন
মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, হরমুজে জাহাজে আগুন
অলিম্পিক অ্যাসোসিয়েশনে পদত্যাগের মিছিল, এবার সরে দাঁড়ালেন উপমহাসচিব 
অলিম্পিক অ্যাসোসিয়েশনে পদত্যাগের মিছিল, এবার সরে দাঁড়ালেন উপমহাসচিব 
‘আমি হতাশ’, বললেন হানিফের পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী
‘আমি হতাশ’, বললেন হানিফের পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়