মাথা কামড়ে টেনে নিয়ে গেলো ৩০০ মিটার, বাঘের হামলায় নারীর করুণ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ১৯:২৯আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৯:২৯

মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় গভীর রাতে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় এক নারীকে মাথায় কামড়ে ধরে প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে গেছে বাঘ। কাভা ন্যাশনাল পার্কের খাপ্পা রেঞ্জের পারাপুর বেগাতোলা গ্রামে রবিবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম সুগনি বাই ধুরভে (৩০)।

পরিবারের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা মশাল নিয়ে ছুটে এলে বাঘটি ওই নারীকে জঙ্গল এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাইহারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেডিক্যাল অফিসার ড. অনন্ত লিলাহরে জানান, মাথার মারাত্মক আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। সিঝোর অভয়ারণ্যের সহকারী পরিচালক আশিস পান্ডে জানান, ঘটনার তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হবে। পুলিশ এটিকে একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা হিসেবে লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সম্প্রতি ওই অঞ্চলে লোকালয়ে বাঘ ও চিতাবাঘ ঢুকে পড়ার বেশ কিছু ঘটনা ঘটেছে। নিহতের পরিবারকে সরকারি নিয়মানুযায়ী আর্থিক সাহায্য দেওয়া হবে। এলাকাটিতে খাঁচা বসানো, টহল জোরদার করার পাশাপাশি রাতে ঘরের দরজা বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে বন বিভাগ।

তবে স্থানীয় প্রতিনিধিরা অভিযোগ করেন, ভুক্তভোগী পরিবারটি দরজা ছাড়া একটি কুঁড়েঘরে বাস করত এবং পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর জন্য তৈরি সরকারি সুবিধা তারা পায়নি।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
যে মরিচ ছাড়া খাবার চলেই না, তা এলো কোথা থেকে
ইরানি নেতৃত্বে কি ফাটল ধরেছে
মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১
সর্বশেষ খবর
রাষ্ট্রমালিকানাধীন ৬ ব্যাংকের এমডি: নিয়োগ নয়, মনোনয়ন দেবে সরকার
রাষ্ট্রমালিকানাধীন ৬ ব্যাংকের এমডি: নিয়োগ নয়, মনোনয়ন দেবে সরকার
এবার ‘নারী ইস্যুতে’ জামায়াতের রুকন বহিষ্কার
এবার ‘নারী ইস্যুতে’ জামায়াতের রুকন বহিষ্কার
যে মরিচ ছাড়া খাবার চলেই না, তা এলো কোথা থেকে
যে মরিচ ছাড়া খাবার চলেই না, তা এলো কোথা থেকে
গ্যাস সংকটে বাড়তি ভাড়ার চাপ
গ্যাস সংকটে বাড়তি ভাড়ার চাপ
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প