রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ২১:০৬আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ২১:০৬

বাংলাদেশের ২০২৪ সালের আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে নেতিবাচক মন্তব্যের কারণে আলোচিত-সমালোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।

চ্যানেলটি থেকে বিদায়ের কারণ স্পষ্ট না করে কলকাতার এই সাংবাদিক লিখেছেন, ‘হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম।

তার পরবর্তী পথচলা কী হবে তা সময় ও জগন্নাথের ওপর ছেড়ে দিয়ে তিনি জানান, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া নয়, বরং ২০২৫ সালেই তিনি মনস্থির করেছিলেন।

‘রাষ্ট্রবাদ ও হিন্দুত্ববাদের’ পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে ময়ূখ লিখেছেন, দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়াই তার কাজ এবং সে জন্য টিভিতেই আসতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। এ বিষয়ে আগামীকাল আরও বিস্তারিত লিখবেন বলেও জানান তিনি।

নিজের জনপ্রিয়তা ও সমালোচনা নিয়ে ময়ূখ লিখেছেন, আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে।

বিরোধী ভাবাপন্নদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লিখেছেন, কিছু উচ্ছিংরে খুব তিড়িং-বিড়িং করছে এই ভেবে যে আপদ বিদায় হলো। এবার মন খুলে ডাফলি বাজাবে আর আজাদি গাইবে। সে গুড়ে বালি। রুকো তো সবর করো! খেলা কেবল শুরু।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে ‘ঘুষ’ দিচ্ছে সৌদি আরব?
ইরান যুদ্ধে পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি মার্কিন সেনা নিহত
নিজ বাড়ি থেকে ইমরান খানের বোন আলীমা খান গ্রেফতার
সর্বশেষ খবর
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার