ম্যাচ চলাকালে বজ্রপাতে প্রাণ গেল থাই ফুটবলারের

আন্তর্জাতিক ডেস্ক 
০৬ আগস্ট ২০২৬, ১৪:৩৪আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৪:৩৪

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে ২৪ বছর বয়সী ফুটবলার সোফওয়ান আওয়ে নিহত হয়েছেন। মঙ্গলবারের এ ঘটনায় আরও ১২ জন খেলোয়াড় আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বৃষ্টির মধ্যেই খেলা চলাকালে হঠাৎ বজ্রপাত মাঠে আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বজ্রপাতের পর বিকট শব্দে বিস্ফোরণের মতো আওয়াজ হয়। এরপর খেলোয়াড়রা মাটিতে পড়ে থাকা আওয়ের দিকে ছুটে যান। জরুরি চিকিৎসা দল তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও গুরুতর আহত হওয়ায় তার মৃত্যু হয়।

দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি স্থানীয় গোলক এফএ কাপ টুর্নামেন্টে ঘটে। অপেশাদার এবং থাই-মালয়েশীয় দলগুলোর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় আওয়ের দল স্যামকোল্টসের প্রতিপক্ষ ছিল আবু এক্স নং সিরিন।

মালয়েশিয়ার বার্নামা সংবাদ সংস্থাকে পুলিশপ্রধান থুন সিরিখুন বলেন, জরুরি চিকিৎসা দল সর্বোচ্চ চেষ্টা করলেও গুরুতর আঘাতের কারণে ভুক্তভোগীর মৃত্যু হয়েছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে বিরূপ আবহাওয়ার মধ্যে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। একজন ব্যবহারকারী লেখেন, এটি হৃদয়বিদারক। ঝড়ের সময় ম্যাচ বন্ধ করা সর্বত্র বাধ্যতামূলক হওয়া উচিত।

আরেকজন লেখেন, এটি অত্যন্ত মর্মান্তিক। কল্পনা করুন, আপনি আপনার সন্তানের খেলা দেখছেন আর এমন ঘটনা ঘটলো। আরেকটি মন্তব্যে বলা হয়, লিগ কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। তাদের আরও সতর্কতা নেওয়া উচিত। নিহত খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা।

এদিকে, থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন আওয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই শোকের সময়ে আমরা এই ক্ষতিতে শোকাহত এবং তার পরিবার, সংশ্লিষ্ট সবাই ও ফুটবল ক্লাবের প্রতি সমবেদনা জানাই।

উল্লেখ্য  থাইল্যান্ডে বজ্রপাতে মৃত্যুর ঘটনা তুলনামূলকভাবে সাধারণ। দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ২৮৩ জন বজ্রপাতে আক্রান্ত হয়েছেন। তাদের অনেকেই ঘটনাস্থলেই মারা যান।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
জুনিয়র সহকর্মীকে ধর্ষণ: দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক তেজপাল
বানরের দাপটে দিশেহারা নেপালের কৃষকরা
লাইভ স্ট্রিম চলাকালে টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দল 
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দল 
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় দিল্লির বিষয়ে যা বললেন মাহদী আমিন
শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় দিল্লির বিষয়ে যা বললেন মাহদী আমিন
২১১ দেশের কাছে ফিফার দুঃখ প্রকাশ, পূর্ণ সমর্থন পেলেন ইনফান্তিনো
২১১ দেশের কাছে ফিফার দুঃখ প্রকাশ, পূর্ণ সমর্থন পেলেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ