পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২

চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানে উপহার দেওয়া জায়ান্ট পান্ডা ‘ইউয়ান ইউয়ান’-এর ২২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে চীন। একই সঙ্গে পান্ডার মাধ্যমে দুই পাশের মানুষের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও গভীর হওয়ার আশা প্রকাশ করেছে বেইজিং।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র চাং হান ইউয়ান ইউয়ানের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানান।

রোববার তাইপেই চিড়িয়াখানায় ইউয়ান ইউয়ানের ২২তম জন্মদিন উদযাপন করা হয়। প্রিয় পান্ডাটিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিপুলসংখ্যক দর্শনার্থী চিড়িয়াখানায় ভিড় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে জন্মদিনের নানা আয়োজন।

চাং হান বলেন, দুই পাশের মানুষের কাছেই জায়ান্ট পান্ডা অত্যন্ত জনপ্রিয় এবং এগুলো শান্তি ও বন্ধুত্বের প্রতীক হিসেবে কাজ করে। ২০০৮ সালে চীনের মূল ভূখণ্ড থেকে ‘থুয়ান থুয়ান’ ও ‘ইউয়ান ইউয়ান’কে তাইওয়ানে উপহার হিসেবে পাঠানো হয়। 

তাইপেই পৌঁছানোর পর এই জুটি দুটি শাবকের জন্ম দেয় 'ইউয়ান চাই’ ২০১৩ সালে এবং ‘ইউয়ান পাও’ ২০২০ সালে। তাদের আগমনের পর থেকে পান্ডাগুলো তাইওয়ানের মানুষের মধ্যে আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দিয়েছে।

২০২২ সালের নভেম্বরে অসুস্থ হয়ে ১৮ বছর বয়সে মারা যায় পুরুষ পান্ডা থুয়ান থুয়ান।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি