মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৮

মালয়েশিয়া সরকার তাদের মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) প্রদানে কড়াকড়ি আরোপ করেছে। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট ৩১টি দেশের নাগরিকেরা কেবল বিশেষ কিছু উদ্দেশ্যে এই ভিসা আবেদনের সুযোগ পাবেন।

নতুন বিধিমালার অধীনে সাধারণ ভ্রমণের জন্য আর মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। এখন থেকে কেবল ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ ভ্রমণ, ব্যবসায়িক কার্যক্রম, চিকিৎসা এবং বিবাহসংক্রান্ত পর্যটনের (ওয়েডিং ট্যুরিজম) উদ্দেশ্যে এই ভিসা দেওয়া হবে। যেসব দেশ এই ৩১টি তালিকায় নেই কিংবা যেসব ভ্রমণকারী অনুমোদিত ৪টি উদ্দেশ্যের বাইরে অন্য কাজে যেতে চান, তারা আর মাল্টিপল এন্ট্রি ভিসার যোগ্য বলে বিবেচিত হবেন না।

মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ

দেশটির ইমিগ্রেশন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি আগামী সেপ্টেম্বর থেকে ‘মাইএনআইআইএসই’ নামের ডিজিটাল ইমিগ্রেশন সিস্টেম চালু করতে যাচ্ছে মালয়েশিয়া। প্রায় ১০০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত ব্যয়ে তৈরি এই প্রযুক্তিতে ফেসিয়াল রিকগনিশন ও কিউআর কোড ব্যবহার করে প্রতি যাত্রীর ইমিগ্রেশন মাত্র ৪ থেকে ৫ সেকেন্ডে সম্পন্ন করা সম্ভব হবে।

পূর্বে ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ ৩ মাসের জায়গায় বাড়িয়ে ৬ মাস করা হয়েছিল। তবে নতুন নিয়মে ভিসার প্রবেশের পরিধি সীমিত করা হলো।

যে ৩১টি দেশ এই ভিসার সুবিধা পাবে, তাদের তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ভ্রমণকারীদের নিজ নিজ দেশের মালয়েশীয় দূতাবাস বা কনস্যুলেট থেকে যোগ্যতা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ থাকবে না, তাদের সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে বা ভিসা অব্যাহতি সুবিধা পরীক্ষা করে দেখতে হবে।

সূত্র: ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অব মালয়েশিয়া

/এএ/
সম্পর্কিত
‘হাবিবি, কাম টু ইরান’: হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে খোঁচা তেহরানের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মারা গেলেন মার্কিন নারীবাদী আন্দোলনের পথিকৃৎ গ্লোরিয়া স্টেইনেম
সর্বশেষ খবর
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
‘হাবিবি, কাম টু ইরান’: হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে খোঁচা তেহরানের
‘হাবিবি, কাম টু ইরান’: হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে খোঁচা তেহরানের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন