বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
মারা গেলেন মার্কিন নারীবাদী আন্দোলনের পথিকৃৎ গ্লোরিয়া স্টেইনেম; পাতায়ায় মাতাল হয়ে মারামারি, দুই মার্কিন সেনাকে ফিরতে হলো রণতরিতে; যুক্তরাষ্ট্র থেকে কেন ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরিয়ে নিলো নেদারল্যান্ডস; ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ান প্রধানমন্ত্রীর বিশেষ উপহার; ২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা; ভারতের শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে কেন?; বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
যুক্তরাষ্ট্রের নারী অধিকার আন্দোলনের অন্যতম নেতা, সাংবাদিক ও লেখক গ্লোরিয়া স্টেইনেম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বুধবার নিউইয়র্ক শহরের নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয় বলে ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে তার ফাউন্ডেশন।
থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় মাতাল অবস্থায় বারের বাইরে মারামারিতে জড়িয়ে ছিলেন মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের দুই নৌসদস্য। পরে তাদের জাহাজে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং বন্দর সফরের বাকি সময় জাহাজেই থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকা বিপুল পরিমাণ স্বর্ণের মজুত সরিয়ে যুক্তরাজ্যে নিয়েছে নেদারল্যান্ডস। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ডাচ সেন্ট্রাল ব্যাংক (ডিএনবি) বলছে, বড় ধরনের সংকট মোকাবিলায় আরও ভালোভাবে প্রস্তুত থাকতেই এই সিদ্ধান্ত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বেলজিয়ামের বিখ্যাত চকলেট দিয়ে তৈরি একটি অনন্য কূটনৈতিক উপহার নিয়ে ভারতে এসেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। দিল্লির ঐতিহাসিক ইন্ডিয়া গেট-এর আদলে তৈরি সেই চকলেট ভাস্কর্যটি কিন্তু শেষ পর্যন্ত মোদির হাতে পৌঁছায়নি, যাত্রাপথেই তা গলে নষ্ট হয়ে গেছে।
পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও অবরোধ অভিযানে দীর্ঘ সময় কাটানোর পর সম্প্রতি থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে নোঙর করেছে প্রায় ১ হাজার ১০০ ফুট দীর্ঘ মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। টানা ২৮৬ দিন সমুদ্রে মোতায়েন থাকা পারমাণবিকচালিত এই বিশাল রণতরির গায়ে জায়গায় জায়গায় মরচে ধরা চেহারা দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন পর্যবেক্ষকরা।
ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সরকারের সাবেক আমলা ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের সমালোচনার পর সরকারি তথ্যের সত্যতা রক্ষায় মাঠে নেমেছে মোদি সরকার।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কেনেডি সেন্টার থেকে সরিয়ে নেওয়া হয়েছে বহুল পরিচিত ‘ব্লু’ ভাস্কর্য। ২০১৯ সালে স্থাপিত এই নীল রঙের বিশাল মানবাকৃতির ভাস্কর্যটি ছিল দর্শনার্থীদের কাছে অন্যতম পরিচিত শিল্পকর্ম। সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে জানা গেছে, বুধবার বুলডোজার দিয়ে ভাস্কর্যটিকে গুঁড়িয়ে অপসারণ করা হয়।

মারা গেলেন মার্কিন নারীবাদী আন্দোলনের পথিকৃৎ গ্লোরিয়া স্টেইনেম
পাতায়ায় মাতাল হয়ে মারামারি, দুই মার্কিন সেনাকে ফিরতে হলো রণতরিতে
যুক্তরাষ্ট্র থেকে কেন ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরিয়ে নিলো নেদারল্যান্ডস
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ান প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতের শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে কেন?
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য






