পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৯

একটি পরিত্যক্ত গোয়ালঘরের ভেতরেই ক্লাস চলছে, সেখানেই খাওয়া-দাওয়া, আবার রাতে ঘুমানো; এমন করুণ পরিস্থিতিতে প্রায় পাঁচ বছর ধরে দিন কাটাচ্ছে ভারতের কর্ণাটকের ১৭২ জন শিক্ষার্থী। কর্ণাটকের হাসান তালুকের শান্তিশ্রমে অবস্থিত ডা. বি আর আম্বেদকর রেসিডেন্সিয়াল স্কুল-এর এই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পরিবেশ এখন রাজ্যজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।

সমাজকল্যাণ বিভাগ পরিচালিত ষষ্ঠ থেকে দশম শ্রেণির এই আবাসিক বিদ্যালয়ে ৯২ জন ছেলে এবং ৮০ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। আলাদা বাসস্থান বা পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় একই জায়গায় পড়াশোনাসহ দৈনন্দিন সব কাজ সারতে বাধ্য হচ্ছে তারা। এমনকি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাটিতে বসেই ক্লাস করতে হয়। পর্যাপ্ত আলো-বাতাসের চরম অভাব রয়েছে স্থানটিতে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পড়াশোনার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

স্বাস্থ্যসম্মত টয়লেট বা স্যানিটেশন ব্যবস্থার অবস্থা আরও শোচনীয়। ৯২ জন বালক শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র ৫টি শৌচাগার, আর ৮০ জন বালিকার ক্ষেত্রে ন্যূনতম মৌলিক সুযোগ-সুবিধাও নেই বললেই চলে।

দীর্ঘদিন ধরে চলা এই চরম অব্যবস্থাপনার তথ্য প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মন্ত্রী এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্কুলের অবস্থা ও শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা পর্যালোচনা করে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এই অভিযোগের বিষয়ে সমাজকল্যাণ বিভাগ জানিয়েছে, নতুন একটি স্কুল ভবন নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে। উপযুক্ত বিকল্প কোনও ভবন না পাওয়ায় সাময়িকভাবে শিক্ষার্থীদের গোয়ালঘরে স্থানান্তর করা হয়েছিল বলে দাবি বিভাগের।

শিক্ষামন্ত্রীর নির্দেশের পর শিক্ষা কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখে শিক্ষার্থীদের জীবনযাত্রা ও পড়াশোনার সার্বিক পরিবেশ নিয়ে দ্রুতই প্রতিবেদন পেশ করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন